শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

পানি সংকটে ভারত-বাংলাদেশকে সমান দায় নেওয়ার দাবি

গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে শুধু নবায়ন নয় নতুন করে চুক্তি করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার রাজধানীর পলাশী চত্বরে শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকীর স্মরণসভায় তিনি এ দাবি জানান। নাহিদ ইসলাম বলেন, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে। তাই পুরোনো চুক্তি শুধু নবায়ন না করে বাংলাদেশের স্বার্থ বিবেচনায় নতুন চুক্তি করতে হবে। তিনি বলেন, বিষয়টি শুধু পানিবণ্টনের মধ্যে সীমাবদ্ধ নয়। তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানিবণ্টন ও যৌথ নদী ব্যবস্থাপনাতেও বাংলাদেশের সমান অংশীদারত্ব নিশ্চিত করতে হবে। 

আরও পড়ুন,আবরার হত্যার দ্রুত বিচার দাবি বাবার

পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ রাখার দাবি জানান নাহিদ ইসলাম। শুষ্ক মৌসুমে ন্যূনতম প্রবাহ বজায় রাখা এবং কোনো ঘাটতি হলে ভারত ও বাংলাদেশকে সমানভাবে সেই ঘাটতির প্রভাব বহনের ব্যবস্থাও চেয়েছেন তিনি। ভারতের সঙ্গে শত্রুতা নয় বরং সমতার ভিত্তিতে সম্পর্ক চান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হচ্ছে কি না সেটিই মূল বিষয়। আন্তর্জাতিক চুক্তিগুলো সংসদে আলোচনা এবং জনগণের স্বার্থ বিবেচনার দাবি জানিয়ে তিনি বলেন, শুধু বিদেশ সফর ও বৈঠক নয়, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ কী অর্জন করছে তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। আবরার ফাহাদের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ নিয়ে তার লেখালেখি ছিল। আবরার হত্যা মামলায় দেওয়া ফাঁসির রায় দ্রুত কার্যকরেরও দাবি জানান তিনি।

বিষয় : সংকট ভারত পানি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পানি সংকটে ভারত-বাংলাদেশকে সমান দায় নেওয়ার দাবি

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x