শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

‘নীল রং আমাতেই সাজে’ জয়ার পোস্টে মুগ্ধ ভক্তরা

জয়ার পোস্টে মুগ্ধ ভক্তরা

নীল রঙের পোশাকে নতুন ছবি প্রকাশ করে ফের সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। ছবি প্রকাশের পর তার চেহারা চোখের চাহনি ও সাজ নিয়ে প্রশংসায় মেতেছেন ভক্তরা।ছবিগুলোতে নীল পোশাকে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে জয়া আহসানকে। নীলের আবেশে তোলা এসব ছবিতে বিশেষভাবে নজর কেড়েছে তার চোখের চাহনি। অনেকেই ছবিগুলো দেখে জয়ার চিরতরুণ সৌন্দর্যের প্রশংসা করেছেন।ছবির ক্যাপশনে জয়া আহসান লিখেছেন ‘নীল রং আমাতেই সাজে আর আমার মুড পুরোপুরি আমার নিজের।’ এরপরই পোস্টটির মন্তব্যঘরে ভক্তদের নানা প্রশংসাসূচক মন্তব্য দেখা যায়।

আরও পড়ুন,খলনায়ক থেকে জনপ্রিয় নায়ক যেভাবে জসীম হয়ে উঠেছিলেন কিংবদন্তি

কেউ লিখেছেন ছোটবেলায় জয়া আহসানকে যেমন দেখেছেন এখনো তেমনই দেখেন। আবার কেউ তার পোশাক ও পুরো লুকের প্রশংসা করে বলেছেন তাকে দারুণ লাগছে। আরও অনেক ভক্ত তার সৌন্দর্য ও স্বতন্ত্র ব্যক্তিত্বের প্রশংসা করেছেন।বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন জয়া আহসান। পরবর্তী সময়ে কলকাতার চলচ্চিত্রেও নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় এবং কাজ নির্বাচনের কারণে দুই বাংলার দর্শকদের কাছেই পরিচিত মুখ হয়ে উঠেছেন এই অভিনেত্রী।অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নিজের ছবি ও কাজের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন জয়া। তার নতুন পোস্টগুলো প্রায়ই ভক্তদের মধ্যে আলোচনা তৈরি করে। নীল পোশাকে এবারের ছবিগুলোও তার ব্যতিক্রম হয়নি।

বিষয় : নীল রং জয়া মুগ্ধ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘নীল রং আমাতেই সাজে’ জয়ার পোস্টে মুগ্ধ ভক্তরা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x