ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) দুই অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্বে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার ৮ অক্টোবর ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদারকে তাঁর বর্তমান পদে বহাল রাখা হয়েছে।
আরও পড়ুন,পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি
পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাঁকে অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) করা হয়েছে। অন্যদিকে, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গনিকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাঁদের নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। এই দায়িত্ব পুনর্বণ্টনের মাধ্যমে ডিএমপির গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগের দায়িত্বে পরিবর্তন আনা হলো।
মতামত