শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

বার্ধক্যজনিত জটিলতায় চিকিৎসাধীন রফিকুল ইসলাম মিয়া

বার্ধক্যজনিত জটিলতায় চিকিৎসাধী

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী মোকছেদুর রহমান আবির। বর্তমানে তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় অবস্থান করছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর সন্ধ্যায় তাঁর ব্যক্তিগত সহকারী এসব তথ্য জানান। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এমনকি বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও তাঁর মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছিল বলে দাবি করেছেন তাঁর সহকারী। তবে পরে জানা যায়, খবরটি সঠিক নয়। মোকছেদুর রহমান আবির জানান, নামের মিলের কারণে এই বিভ্রান্তি তৈরি হয়েছে। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জুনিয়র আইনজীবী রফিকুল হোসেন রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর দাফন মিরপুরে হবে। জুনিয়র আইনজীবীর মৃত্যুর খবরের সঙ্গে নামের মিল থাকায় বর্ষীয়ান বিএনপি নেতার মৃত্যুর ভুল তথ্য ছড়িয়ে পড়ে। ব্যক্তিগত সহকারী আরও জানান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আগের তুলনায় ভালো আছেন।

আরও পড়ুন,আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন সাবেক ধর্ম উপদেষ্টা

তবে তিনি বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছেন এবং নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। জানা গেছে, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে তিনি এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জিয়াউল হকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। নিয়মিত হাসপাতালে যাতায়াতের সুবিধার্থে তাঁরা ধানমন্ডির বাসা ছেড়ে এভারকেয়ার হাসপাতালের কাছাকাছি বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা নিয়েছেন। এর আগে তাঁর অসুস্থতার খবর পেয়ে গত ৩০ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। উল্লেখ্য, গত বছরের ২ মার্চ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. শাহিদা রফিক মারা যান। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবরটি সঠিক নয় বলে তাঁর ব্যক্তিগত সহকারী স্পষ্ট করেছেন। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যাচাইহীন তথ্যের বদলে নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয় : রফিকুল ইসলাম বার্ধক্যজ চিকিৎসা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বার্ধক্যজনিত জটিলতায় চিকিৎসাধীন রফিকুল ইসলাম মিয়া

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x