বলিউড অভিনেতা অজয় দেবগন পর্দায় নানা চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। তবে এবার অভিনয় নয় বরং ছোটবেলার অদ্ভুত অথচ প্রিয় কিছু খাবারের অভ্যাস নিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেতা। গ্লুকোজ বিস্কুটের সঙ্গে সাদা মাখন দিয়ে স্যান্ডউইচ তৈরি করে খাওয়া থেকে শুরু করে ডিমের ভুর্জিতে চিনি মেশানো—তাঁর এমন খাবারের পছন্দ অনেককেই অবাক করতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুযায়ী, শেফ সঞ্জ্যোত কীরের অনুষ্ঠান ‘ইয়োর ফুড ল্যাব’-এ এক পুরোনো কথোপকথনে নিজের ছোটবেলার খাবারের স্মৃতি ভাগ করে নিয়েছিলেন অজয় দেবগন। সেই কথোপকথনই সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে। অজয়ের পছন্দের খাবারের মধ্যে রয়েছে খুব সাধারণ একটি স্যান্ডউইচ।
আরও পড়ুন,নেটফ্লিক্সে ঝড় তুলেছে জাপানি সিরিজ ‘প্লাস্টিক বিউটি’
এটি তৈরি করতে লাগে মাত্র দুটি গ্লুকোজ বিস্কুট ও সামান্য সাদা মাখন। একটি বিস্কুটের ওপর মাখন লাগিয়ে তার ওপর আরেকটি বিস্কুট রাখলেই তৈরি হয়ে যায় তাঁর পছন্দের খাবারটি। অভিনেতার ভাষ্য অনুযায়ী, উপকরণ খুব সাধারণ হলেও এই স্যান্ডউইচের স্বাদ তাঁর কাছে বিশেষ। ছোটবেলায় এমন সাধারণ খাবারের প্রতি ভালো লাগা তৈরি হয়েছিল, যা পরবর্তী সময়েও তাঁর স্মৃতিতে রয়ে গেছে। শুধু বিস্কুট আর মাখনের স্যান্ডউইচ নয়, ডিমের ভুর্জিতে চিনি মেশানোর অভ্যাসও অজয় দেবগনের খাবারের পছন্দকে করেছে ব্যতিক্রমী। সাধারণত ডিমের ভুর্জি ঝাল কিংবা মসলাদারভাবে খাওয়া হলেও তাতে চিনি মেশানোর বিষয়টি অনেকের কাছে অস্বাভাবিক মনে হতে পারে।
মতামত