শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

নেটফ্লিক্সে ঝড় তুলেছে জাপানি সিরিজ ‘প্লাস্টিক বিউটি’

‘প্লাস্টিক বিউটি’

নেটফ্লিক্সে মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে জাপানি সিরিজ ‘প্লাস্টিক বিউটি’। চিকিৎসাবিজ্ঞানের নৈতিকতা, সৌন্দর্যের ধারণা এবং নিজের শরীর নিয়ে মানুষের নিরাপত্তাহীনতার মতো বিষয়কে কেন্দ্র করে নির্মিত আট পর্বের এ সিরিজ দ্রুত জায়গা করে নিয়েছে নেটফ্লিক্সের বিশ্বব্যাপী নন-ইংলিশ টিভি তালিকায়। মুক্তির দ্বিতীয় সপ্তাহে সিরিজটির দর্শকসংখ্যা প্রথম সপ্তাহের তুলনায় দ্বিগুণের বেশি বেড়েছে। সিরিজটির মূল গল্প আবর্তিত হয়েছে দুই চিকিৎসকের ভিন্ন দর্শনকে ঘিরে। ফুমি নুমাতা একজন দক্ষ জরুরি বিভাগের সার্জন। তাঁর কাছে চিকিৎসার প্রধান উদ্দেশ্য মানুষের জীবন বাঁচানো। কিন্তু একটি জটিল অস্ত্রোপচারের পর পরিস্থিতি বদলে যায়। একপর্যায়ে হাসপাতাল ছাড়তে বাধ্য হন তিনি। পরে যোগ দেন কসমেটিক সার্জারির জগতে। সেখানেই পরিচয় হয় রিন তইয়ামার সঙ্গে। জনপ্রিয় ও প্রভাবশালী এই কসমেটিক সার্জনকে অনেকে ‘হ্যান্ড অব গড’ বলে মনে করেন। তবে সৌন্দর্য ও চিকিৎসা নিয়ে ফুমি এবং রিনের চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা। ফুমি মনে করেন, শারীরিকভাবে অসুস্থ না হলে শরীর পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলা উচিত। অন্যদিকে রিনের বিশ্বাস, মানুষের মানসিক কষ্টও বাস্তব এবং সৌন্দর্যের মাধ্যমে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার আকাঙ্ক্ষাকে অবহেলা করা যায় না। 

আরও পড়ুন,‘নীল রং আমাতেই সাজে’ জয়ার পোস্টে মুগ্ধ ভক্তরা

এই মতপার্থক্য থেকেই গল্পে উঠে আসে চিকিৎসার নৈতিকতা, অর্থ, ক্ষমতা, খ্যাতি এবং পারিবারিক সম্পর্কের নানা জটিলতা। একই সঙ্গে সৌন্দর্যের সামাজিক মানদণ্ড মানুষের আত্মপরিচয় ও মানসিক স্বাস্থ্যে কীভাবে প্রভাব ফেলে, সেটিও তুলে ধরেছে সিরিজটি। ‘প্লাস্টিক বিউটি’র অন্যতম আকর্ষণ দুই প্রধান অভিনেত্রীর অভিনয়। ফুমি নুমাতার চরিত্রে অভিনয় করেছেন মায়ু মাতসুওকা। ‘শপলিফটার্স’ সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেত্রী সিরিজটিতে একজন দক্ষ কিন্তু নৈতিক অবস্থানের প্রশ্নে আপসহীন চিকিৎসকের চরিত্র ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে রিন তইয়ামার চরিত্রে অভিনয় করেছেন রিসা নাকা। তাঁর চরিত্রে সৌন্দর্য কেবল বাহ্যিক পরিবর্তন নয়, বরং আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা ফিরে পাওয়ার একটি উপায় হিসেবে উঠে এসেছে। দুই অভিনেত্রীর বিপরীতমুখী দৃষ্টিভঙ্গি সিরিজটির গল্পকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

বিষয় : জাপান নেটফ্লিক্স প্লাস্টিক বিউটি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নেটফ্লিক্সে ঝড় তুলেছে জাপানি সিরিজ ‘প্লাস্টিক বিউটি’

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x