শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

শহীদ ওসমান হাদীকে ঘিরে রাজনৈতিক বিতর্ক, নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে রাশেদ খাঁনের সমালোচনা

নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শহীদ ওসমান হাদীর রাজনৈতিক আদর্শ, ঢাকা-৮ আসনে নির্বাচন এবং তাকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে এমন মন্তব্য করেন তিনি। শনিবার, ১০ অক্টোবর দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, জীবদ্দশায় শহীদ ওসমান হাদীর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধ থাকলেও তার মৃত্যুর পর তাকে নিজেদের আদর্শিক নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। এ ক্ষেত্রে জামায়াতে ইসলামী ও এনসিপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, ঢাকা-৮ আসনে শহীদ ওসমান হাদীর বিপরীতে এনসিপি রিকশাচালক সুজনকে প্রার্থী ঘোষণা করেছিল। অন্যদিকে, জামায়াতের আমিরের ব্যক্তিগত সহকারী ও বুয়েট শাখা ছাত্রশিবিরের তৎকালীন সভাপতি জুবায়ের তাকে ওই আসনে নির্বাচন না করার পরামর্শ দিয়েছিলেন বলে দাবি করেন রাশেদ খাঁন। তার ভাষ্য অনুযায়ী, ওই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম জানানো হয়েছিল। রাশেদ খাঁনের দাবি, তখন ওসমান হাদী প্রয়োজনে ৫০০ ভোট পেলেও ঢাকা-৮ আসন থেকেই নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছিলেন। 

আরও পড়ুন,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

এ বিষয়ে ওসমান হাদীর ভাই ওমর হাদী ফেসবুকে পোস্ট দিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। এনসিপি ও জামায়াতের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে রাশেদ খাঁন আরও দাবি করেন, জীবদ্দশায় ওসমান হাদী এনসিপির বিরুদ্ধে দুর্নীতি, জুলাইয়ের ঐক্য বিনষ্ট এবং জুলাইকে কুক্ষিগত করার অভিযোগ তুলেছিলেন। একই সঙ্গে জামায়াতের সমালোচনাও করেছিলেন বলে উল্লেখ করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন অভিযোগ করেন, শহীদ ওসমান হাদীকে রাজনৈতিক বিতর্কের হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এ ধরনের বিতর্কে না জড়ানোর আহ্বানও জানান তিনি। এ ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারের পাশে ওসমান হাদীকে দাফন করা নিয়ে বিতর্কের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, হত্যাকাণ্ডের শিকার একজন ব্যক্তির দাফন নিয়ে বিতর্ক করা উচিত নয়। পোস্টের শেষাংশে তিনি জানান, ওসমান হাদীর বড় ভাইয়ের সঙ্গেও তার কথা হয়েছে এবং মৃত ব্যক্তিকে ঘিরে বিরোধীপক্ষকে বিতর্কের সুযোগ দেয় এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা প্রয়োজন বলে তারা একমত হয়েছেন।

বিষয় : সমালোচনা হাদী শহীদ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শহীদ ওসমান হাদীকে ঘিরে রাজনৈতিক বিতর্ক, নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে রাশেদ খাঁনের সমালোচনা

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x