শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি, উদ্বোধন নভেম্বরে

কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু

নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সময় পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার। উদ্বোধনের তারিখ চূড়ান্ত হলে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে এর কার্যক্রম চালুর আনুষ্ঠানিকতা এগিয়ে নেওয়া হবে। সোমবার, ১২ অক্টোবর, সচিবালয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার বিষয়ে আয়োজিত এক সভার শুরুতে সাংবাদিকদের এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আশা করা হচ্ছে, নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধনের জন্য তাঁর সময় পাওয়া যাবে। 

আরও পড়ুন,পুলিশের বিরুদ্ধে কেউ কথাও বলেনি, তারপরও গুলি করা হয় তাইমকে

উদ্বোধনের সম্ভাব্য তারিখ সম্পর্কে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন এবং ২৯ অক্টোবর দেশে ফিরবেন। এরপর তাঁর সময়সূচি বিবেচনায় নিয়ে উদ্বোধনের তারিখ চূড়ান্ত করা হবে। এদিকে কক্সবাজার বিমানবন্দর থেকে কোন কোন এয়ারলাইনস আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে, তা নিয়েও আলোচনা চলছে। সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে আলোচনা করে সম্ভাব্য গন্তব্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন দেশের এয়ারলাইনসের কান্ট্রি হেডরা এ-সংক্রান্ত সভায় উপস্থিত রয়েছেন। তাঁদের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রাথমিকভাবে আন্তর্জাতিক ফ্লাইটের সম্ভাব্য গন্তব্য ঠিক করা হবে। কক্সবাজার বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র। আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে এর কার্যক্রম শুরু হলে বিদেশি পর্যটকদের সরাসরি যাতায়াতের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি পর্যটন, হোটেল ব্যবসা, পরিবহন ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে।

তবে কক্সবাজার থেকে কোন কোন আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালিত হবে এবং কবে থেকে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট শুরু হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

বিষয় : ফ্লাইট নভেম্বর কক্সবাজার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি, উদ্বোধন নভেম্বরে

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x