শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

কুরুকের অভিযান নিয়ে আসছে নতুন অ্যানিমেশন

আসছে নতুন অ্যানিমেশন

‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য নতুন সুখবর। জনপ্রিয় এই অ্যানিমেটেড জগতের গল্পে যুক্ত হচ্ছে নতুন সিরিজ ‘অ্যাভাটার কুরুক: ওয়েভ অব ক্যাওস’। এবার কাহিনির কেন্দ্রে থাকছে ১৪ বছর বয়সী অ্যাভাটার কুরুকের কৈশোরের অভিযান এবং নানা বিপদের মুখে তার লড়াই। গত ৯ অক্টোবর নিউইয়র্ক কমিক কনে নতুন সিরিজটির ঘোষণা দেন ফ্র্যাঞ্চাইজির সহ-নির্মাতা মাইকেল দান্তে ডিমার্টিনো ও ব্রায়ান কোনিয়েটজকো। এ সময় দর্শকদের সামনে কুরুক ও তার পোষা প্রাণী নিকিকের প্রথম ঝলকও তুলে ধরা হয়। প্রযোজনা প্রতিষ্ঠান স্কাইড্যান্সের তথ্য অনুযায়ী, নতুন সিরিজে কুরুককে দেখা যাবে নিজের রাগী শিক্ষকের চেয়ে এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করতে। একই সঙ্গে তাকে মোকাবিলা করতে হবে দুরন্ত জলদস্যু ও বিশৃঙ্খল আত্মাদের। নানা বাধা ও বিপদের মধ্যেও নিজের মতো করে বিশ্বে ভারসাম্য রক্ষার চেষ্টা চালিয়ে যাবে সে। ‘অ্যাভাটার’ মহাবিশ্বে অ্যাভাটার এমন এক বিশেষ সত্তা, যে পানি, আগুন, মাটি ও বায়ু চারটি মৌলিক উপাদান নিয়ন্ত্রণ করতে পারে। চার জাতির মধ্যে ভারসাম্য বজায় রাখাই তার অন্যতম দায়িত্ব। 

আরও পড়ুন,মেয়ের প্রথম জন্মদিনে অপূর্বর আবেগঘন বার্তা

কুরুক পানি জাতির একজন অ্যাভাটার। নতুন সিরিজে তার জীবনের আগের সময়ের গল্প তুলে ধরা হবে। এতে দর্শকেরা কুরুকের কৈশোর, নতুন কিছু শেখার চেষ্টা এবং কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার নানা দিক দেখতে পাবেন। কুরুকের সঙ্গী নিকিকও সিরিজটির গুরুত্বপূর্ণ আকর্ষণ হয়ে উঠতে পারে। তবে তাদের অভিযান ঘিরে পূর্ণাঙ্গ কাহিনি এখনো প্রকাশ করা হয়নি। সিরিজটি প্রচারিত হবে প্যারামাউন্ট প্লাসে। এখন পর্যন্ত মুক্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। এদিকে নতুন সিরিজের ঘোষণার পাশাপাশি ‘অ্যাভাটার: সেভেন হ্যাভেনস’-এর তৃতীয় ও চতুর্থ মৌসুমের অনুমোদনের কথাও জানিয়েছে প্যারামাউন্ট প্লাস। এই সিরিজের গল্পে রয়েছে পাভি ও তার যমজ বোন নিশার অভিযান। ‘দ্য লেজেন্ড অব কোররা’সহ একাধিক সিরিজের মাধ্যমে বিস্তৃত হয়েছে ‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার’-এর কল্পজগৎ। নতুন প্রিক্যুয়েল সিরিজটি সেই জগতের অতীতের ঘটনা ও পরিচিত চরিত্রগুলোর পেছনের গল্প আরও বিস্তারিতভাবে তুলে ধরবে। সিরিজটির শোরানার হিসেবে থাকছেন ব্রায়ান কোনিয়েটজকো। এটি নির্মাণ করছে অ্যাভাটার স্টুডিওস ও নিকেলোডিয়ন অ্যানিমেশন স্টুডিওস। এখন কুরুকের নতুন অভিযান দেখার অপেক্ষায় ভক্তরা।

বিষয় : অভিযান অ্যানিমেশন কুরুক অভিযান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কুরুকের অভিযান নিয়ে আসছে নতুন অ্যানিমেশন

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x