রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

ড্রোন হামলায় রুশ তেল টার্মিনালে আগুন

ক্রাইম এক্সপ্রেস
ক্রাইম এক্সপ্রেস

ড্রোন হামলায় রুশ তেল টার্মিনালে আগুন
ড্রোন হামলায় রুশ তেল টার্মিনালে আগুন

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ও আশপাশের লেনিনগ্রাদ অঞ্চলে ইউক্রেনের ১২৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। রোববার ১৮ অক্টোবরের এ ঘটনায় সেন্ট পিটার্সবার্গের একটি তেল টার্মিনালে আগুন ধরে যায়। পাশাপাশি দেশটির অন্যতম ব্যস্ত পুলকোভো বিমানবন্দরে ফ্লাইট চলাচলও ব্যাহত হয়েছে। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানান, বড় পরিসরে চালানো ড্রোন হামলা প্রতিহত করতে অভিযান চালানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ বাড়িঘর, গাড়ি ও বিদ্যুতের লাইনের ওপর পড়েছে। এতে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি। সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলভ জানান, ইউক্রেনের হামলায় সেন্ট পিটার্সবার্গ অয়েল টার্মিনালে আগুন ধরে যায়। গত জুনেও এই টার্মিনালে হামলার ঘটনা ঘটেছিল। 

আরও পড়ুন,বিদেশি কর্মীদের ‘দাস’ বলা নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স

হামলার পর নিরাপত্তার কারণে শহরটির প্রধান বিমানবন্দর পুলকোভোর কার্যক্রম সীমিত করা হয়। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, বিমানবন্দরটিতে উড়োজাহাজের বহির্গমন ব্যাহত হয়েছে। এদিকে, রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ভিকে দাবি করেছে, হামলার লক্ষ্যবস্তু ছিল ওই অঞ্চলে তাদের একটি ডেটা সেন্টার। তবে কেন্দ্রটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে। এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার তেল শোধনাগারগুলোতে আবারও হামলা চালানোর ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদপত্র ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার ধারাবাহিক হামলার জবাবে ইউক্রেন দেশটির ভূখণ্ডে পাল্টা হামলা চালাবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে রাশিয়ার তেল শোধনাগার ও তেলের ডিপোতে ইউক্রেনের হামলার সমালোচনা করেছেন। শুক্রবার রাশিয়ার জ্বালানি খাতের আয় লক্ষ্য করে আরোপিত নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করার বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। এ পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইউরোপে সমালোচনার মুখে পড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তেজনা অব্যাহত থাকায় জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিষয় : আগুন টার্মিনাল ড্রোন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ড্রোন হামলায় রুশ তেল টার্মিনালে আগুন

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
ড্রোন হামলায় রুশ তেল টার্মিনালে আগুন
0:00 0:00
1.0x