শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
ড্রোন হামলায় রুশ তেল টার্মিনালে আগুন

ড্রোন হামলায় রুশ তেল টার্মিনালে আগুন

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ও আশপাশের লেনিনগ্রাদ অঞ্চলে ইউক্রেনের ১২৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। রোববার ১৮ অক্টোবরের এ ঘটনায় সেন্ট পিটার্সবার্গের একটি তেল টার্মিনালে আগুন ধরে যায়। পাশাপাশি দেশটির অন্যতম ব্যস্ত পুলকোভো বিমানবন্দরে ফ্লাইট চলাচলও ব্যাহত হয়েছে। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানান, বড় পরিসরে চালানো ড্রোন হামলা প্রতিহত করতে অভিযান চালানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ বাড়িঘর, গাড়ি ও বিদ্যুতের লাইনের ওপর পড়েছে। এতে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি। সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলভ জানান, ইউক্রেনের হামলায় সেন্ট পিটার্সবার্গ অয়েল টার্মিনালে আগুন ধরে যায়। গত জুনেও এই টার্মিনালে হামলার ঘটনা ঘটেছিল। আরও পড়ুন,বিদেশি কর্মীদের ‘দাস’ বলা নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্সহামলার পর নিরাপত্তার কারণে শহরটির প্রধান বিমানবন্দর পুলকোভোর কার্যক্রম সীমিত করা হয়। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, বিমানবন্দরটিতে উড়োজাহাজের বহির্গমন ব্যাহত হয়েছে। এদিকে, রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ভিকে দাবি করেছে, হামলার লক্ষ্যবস্তু ছিল ওই অঞ্চলে তাদের একটি ডেটা সেন্টার। তবে কেন্দ্রটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে। এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার তেল শোধনাগারগুলোতে আবারও হামলা চালানোর ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদপত্র ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার ধারাবাহিক হামলার জবাবে ইউক্রেন দেশটির ভূখণ্ডে পাল্টা হামলা চালাবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে রাশিয়ার তেল শোধনাগার ও তেলের ডিপোতে ইউক্রেনের হামলার সমালোচনা করেছেন। শুক্রবার রাশিয়ার জ্বালানি খাতের আয় লক্ষ্য করে আরোপিত নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করার বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। এ পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইউরোপে সমালোচনার মুখে পড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তেজনা অব্যাহত থাকায় জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুই বছর পর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে চীনা জাহাজ

দুই বছর বিরতির পর পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চীনের পতাকাবাহী জাহাজ ‘ফান ঝউ-৬’। বুধবার সকাল ১০টার দিকে বন্দরের জন্য কেনা পাঁচটি আধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট নিয়ে জাহাজটি সরাসরি টার্মিনালে নোঙর করে।পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জন্য আনা পাঁচটি ইকুইপমেন্টের মধ্যে রয়েছে ৮০ টন ধারণক্ষমতার দুটি এসটিএস শিপ-টু-শোর গ্যান্ট্রি ক্রেন, ৪০ টন ধারণক্ষমতার দুটি রাবার টায়ার গ্যান্ট্রি ক্রেন এবং ৮০ টন ধারণক্ষমতার একটি মোবাইল হারবার ক্রেন।জাহাজটি গত ১৮ সেপ্টেম্বর চীনের পিংতান বন্দর থেকে এসব সরঞ্জাম নিয়ে পায়রা বন্দরের উদ্দেশে যাত্রা করে। পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক ও মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, আরও পড়ুন,৪০০ টাকায় বিক্রি হচ্ছে মাল্টা করভার ১২১ শতাংশক্রেনগুলো সংযোজন করা হলে কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংয়ের সময় কমবে। একই সঙ্গে বন্দরের অপারেশন সক্ষমতা বাড়বে এবং দ্রুত জাহাজ থেকে পণ্য খালাস করা সম্ভব হবে।বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাবনাবাদ চ্যানেলের নাব্যতা সংকট মোকাবিলায় ড্রেজিংয়ের পাশাপাশি পায়রা বন্দরকে ডিজিটালাইজড বন্দর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ উল ইসলাম বলেন, পায়রা বন্দর ব্যবহারের ফলে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি আমদানি ব্যয় কমবে। একই সঙ্গে যানজট ছাড়াই ব্যবসায়ীরা দ্রুত পণ্য খালাস করতে পারবেন। এর আগে ২০২৪ সালের ১৫ মে ৫০ হাজার টন পাথর নিয়ে এমভি জেইন এবং একই বছরের ১ নভেম্বর ৪৮ হাজার টন পাথর নিয়ে এমভি ডা হং-১৬ পায়রা বন্দরের প্রথম টার্মিনালে সরাসরি পণ্য খালাস করেছিল।

দুই বছর পর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে চীনা  জাহাজ