সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান

নৌপরিবহন নতুন সচিব আতাউর রহমান খান

নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আতাউর রহমান খান। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২৫ মে তিনি সরকারের সচিব পদে পদোন্নতি পান। মো. আতাউর রহমান খান বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৮তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পরিকল্পনা মন্ত্রণালয়ে যোগদানের মধ্য দিয়ে তাঁর সরকারি কর্মজীবন শুরু হয়। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মজীবনের উল্লেখযোগ্য দায়িত্বের মধ্যে রয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে কাজ করা। এ ছাড়া ভৌত অবকাঠামো বিভাগ, শিল্প ও জ্বালানি বিভাগ এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং বিভাগেও দায়িত্ব পালন করেছেন তিনি। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে দায়িত্ব পালনকালে দেশের ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় ভূমিকা রাখেন আতাউর রহমান খান। পাশাপাশি বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এ সময় দেশের ডিজিটাল অবকাঠামো ও ডেটা সেন্টার সেবার উন্নয়নে কাজ করেন।

আরও পড়ুন,ফ্যামিলি কার্ডে দারিদ্র্য ৫ শতাংশ কমার আশা

 শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় ডিগ্রিতে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন তিনি। পরে জাপানের ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যুক্তরাজ্যের লিভারপুল হোপ ইউনিভার্সিটি থেকে পরিবেশ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পাশাপাশি ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্সও সম্পন্ন করেছেন। সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ইতালি, জার্মানি, নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশে বিশেষায়িত প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এসব প্রশিক্ষণের বিষয় ছিল সরকারি বিনিয়োগ, আর্থিক ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্য, নীতিনির্ধারণ ও উন্নয়ন প্রকল্প মূল্যায়ন। নতুন দায়িত্বে দেশের নৌপরিবহন খাতের উন্নয়ন, সমুদ্র ও নৌবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং নৌপথের কার্যকর ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আতাউর রহমান খান। নিরাপদ, আধুনিক ও দক্ষ নৌপরিবহন ব্যবস্থা গড়ে তুলে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের কার্যক্রম আরও গতিশীল করার কথাও জানিয়েছেন তিনি।

বিষয় : মন্ত্রণালয় সচিব নৌপরিবহন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x