শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
ম্যান সিটির ৫-৩ গোলের রোমাঞ্চকর জয়

ম্যান সিটির ৫-৩ গোলের রোমাঞ্চকর জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের বন্যায় রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিয়েছে ম্যানচেস্টার সিটি ও সান্ডারল্যান্ড। ইতিহাদে ৮ গোলের ম্যাচে শেষ পর্যন্ত ৫-৩ ব্যবধানে জয় পেয়েছে পেপ গার্দিওলার দল।ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সিটি। নবম মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করেন এনজো ফার্নান্দেজ। সিটির জার্সিতে এটিই তাঁর প্রথম গোল।তবে দ্রুতই ম্যাচে ফিরে আসে সান্ডারল্যান্ড। এনজো লে ফির পাস থেকে গোল করে সমতা ফেরান ব্রায়ান ব্রোবি। এরপর সিটির ভুল কাজে লাগিয়ে রায়ান শেরকি আবারও এগিয়ে দেন স্বাগতিকদের।প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আন্তোয়ান সেমেনিওর দারুণ শটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি।দ্বিতীয়ার্ধে আবারও গোল করেন সেমেনিও। এতে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় সিটি। কিন্তু ম্যাচে নাটক তখনো বাকি। দুই মিনিট পর গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রায়ান ব্রোবি। ফলে ম্যাচের স্কোর দাঁড়ায় ৪-৩।সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে সান্ডারল্যান্ড।আড়ও পড়ুন,লাপোর্তা চাননি মেসি বার্সেলোনায় ফিরুক দাবি জাভির সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মার ভুল থেকেও সুযোগ পেয়েছিল তারা। তবে রুবেন দিয়াজ দ্রুত পরিস্থিতি সামলে নেন।শেষ পর্যন্ত ৮১ মিনিটে সিটির জয় নিশ্চিত করেন আর্লিং হালান্ড। ইওস্কো গাভারদিওলের ক্রস থেকে গোল করে ব্যবধান ৫-৩ করেন নরওয়েজিয়ান তারকা।এই গোলের মাধ্যমে প্রিমিয়ার লিগে মুখোমুখি হওয়া প্রতিটি দলের বিপক্ষেই গোল করার কীর্তি গড়েন হালান্ড। আর ৫-৩ ব্যবধানের জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করেছে ম্যানচেস্টার সিটি।একই দিনে বোর্নমাউথকে আলেকসান্ডার ইসাকের একমাত্র গোলে হারিয়েছে লিভারপুল।

এলচেকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয়

লা লিগায় এলচের বিপক্ষে শুরুতে দুই গোলের লিড নিয়েও ম্যাচ কঠিন করে ফেলেছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে সমতায় ফিরেছিল স্বাগতিকরা। তবে শেষ মুহূর্তে কার্লোস এসপির গোলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।এলচের মাঠ এস্তাদিও মার্তিনেজ ভালেরোতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ২৫ মিনিট পর্যন্ত।ফেদেরিকো ভালভার্দেকে ফাউল করা হলে ফ্রি-কিক নেন আর্দা গুলার। তাঁর নেওয়া বল পোস্টে লেগে এলচের গোলরক্ষক মাতিয়াস দিতুরোর গায়ে প্রতিফলিত হয়ে জালে জড়ায়। আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল।এর আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। ডান দিক থেকে ইয়ান দিয়োমান্দের বাড়ানো বল দিতুরোর বাঁ পাশ দিয়ে জালে পাঠান ফরাসি তারকা।দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র।আক্রমণের গতি বাড়িয়ে রিয়ালের রক্ষণে চাপ তৈরি করতে থাকে এলচে। বেশ কয়েকটি প্রচেষ্টা ঠেকিয়ে দলকে এগিয়ে রাখেন থিবো কোর্তোয়া।তবে ৭১ মিনিটে আর রক্ষা হয়নি। আড়ও পড়ুন,ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বাবরলুকাস কেপেদার বাড়ানো বলে আবিয়েল ওসোরিও হেডে কোর্তোয়াকে পরাস্ত করে ব্যবধান কমান।গোল পাওয়ার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে এলচে। ৮৩ মিনিটে ওসোরিওর পাস থেকে ফার্নান্দো নিনোর নিচু কোনাকুনি শটে সমতায় ফেরে স্বাগতিকরা।ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন অতিরিক্ত সময়ে রিয়ালকে স্বস্তি এনে দেন কার্লোস এসপি।জুড বেলিংহামের তৈরি করা আক্রমণ থেকে বল পান এমবাপ্পে। তাঁর বাড়ানো বলে খুব কাছ থেকে জালে পাঠিয়ে রিয়ালকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন বদলি হিসেবে নামা এসপি।শেষ পর্যন্ত ওই গোলেই জয় নিশ্চিত হয় রিয়ালের।এ নিয়ে লা লিগায় ছয় ম্যাচে রিয়ালের জয় হলো পাঁচটি। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বার্সেলোনার সঙ্গে সমান পয়েন্টে রয়েছে মাদ্রিদ। তবে বার্সেলোনার হাতে রয়েছে একটি ম্যাচ।বেতিসের কাছে হারের পর টানা তিন ম্যাচে জয় পেল রিয়াল। ইন্টার মিলান ও রায়ো ভায়েকানোর পর এবার এলচের মাঠ থেকেও তিন পয়েন্ট নিয়ে ফিরল মাদ্রিদ।

এলচেকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয়