ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের বন্যায় রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিয়েছে ম্যানচেস্টার সিটি ও সান্ডারল্যান্ড। ইতিহাদে ৮ গোলের ম্যাচে শেষ পর্যন্ত ৫-৩ ব্যবধানে জয় পেয়েছে পেপ গার্দিওলার দল।ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সিটি। নবম মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করেন এনজো ফার্নান্দেজ। সিটির জার্সিতে এটিই তাঁর প্রথম গোল।তবে দ্রুতই ম্যাচে ফিরে আসে সান্ডারল্যান্ড। এনজো লে ফির পাস থেকে গোল করে সমতা ফেরান ব্রায়ান ব্রোবি। এরপর সিটির ভুল কাজে লাগিয়ে রায়ান শেরকি আবারও এগিয়ে দেন স্বাগতিকদের।প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আন্তোয়ান সেমেনিওর দারুণ শটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি।দ্বিতীয়ার্ধে আবারও গোল করেন সেমেনিও। এতে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় সিটি। কিন্তু ম্যাচে নাটক তখনো বাকি। দুই মিনিট পর গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রায়ান ব্রোবি। ফলে ম্যাচের স্কোর দাঁড়ায় ৪-৩।সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে সান্ডারল্যান্ড।
আড়ও পড়ুন,লাপোর্তা চাননি মেসি বার্সেলোনায় ফিরুক দাবি জাভির
সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মার ভুল থেকেও সুযোগ পেয়েছিল তারা। তবে রুবেন দিয়াজ দ্রুত পরিস্থিতি সামলে নেন।শেষ পর্যন্ত ৮১ মিনিটে সিটির জয় নিশ্চিত করেন আর্লিং হালান্ড। ইওস্কো গাভারদিওলের ক্রস থেকে গোল করে ব্যবধান ৫-৩ করেন নরওয়েজিয়ান তারকা।এই গোলের মাধ্যমে প্রিমিয়ার লিগে মুখোমুখি হওয়া প্রতিটি দলের বিপক্ষেই গোল করার কীর্তি গড়েন হালান্ড। আর ৫-৩ ব্যবধানের জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করেছে ম্যানচেস্টার সিটি।একই দিনে বোর্নমাউথকে আলেকসান্ডার ইসাকের একমাত্র গোলে হারিয়েছে লিভারপুল।
মতামত