দুই বছর বিরতির পর পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চীনের পতাকাবাহী জাহাজ ‘ফান ঝউ-৬’। বুধবার সকাল ১০টার দিকে বন্দরের জন্য কেনা পাঁচটি আধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট নিয়ে জাহাজটি সরাসরি টার্মিনালে নোঙর করে।
পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জন্য আনা পাঁচটি ইকুইপমেন্টের মধ্যে রয়েছে ৮০ টন ধারণক্ষমতার দুটি এসটিএস শিপ-টু-শোর গ্যান্ট্রি ক্রেন, ৪০ টন ধারণক্ষমতার দুটি রাবার টায়ার গ্যান্ট্রি ক্রেন এবং ৮০ টন ধারণক্ষমতার একটি মোবাইল হারবার ক্রেন।জাহাজটি গত ১৮ সেপ্টেম্বর চীনের পিংতান বন্দর থেকে এসব সরঞ্জাম নিয়ে পায়রা বন্দরের উদ্দেশে যাত্রা করে। পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক ও মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান,
আরও পড়ুন,৪০০ টাকায় বিক্রি হচ্ছে মাল্টা করভার ১২১ শতাংশ
ক্রেনগুলো সংযোজন করা হলে কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংয়ের সময় কমবে। একই সঙ্গে বন্দরের অপারেশন সক্ষমতা বাড়বে এবং দ্রুত জাহাজ থেকে পণ্য খালাস করা সম্ভব হবে।বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাবনাবাদ চ্যানেলের নাব্যতা সংকট মোকাবিলায় ড্রেজিংয়ের পাশাপাশি পায়রা বন্দরকে ডিজিটালাইজড বন্দর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ উল ইসলাম বলেন, পায়রা বন্দর ব্যবহারের ফলে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি আমদানি ব্যয় কমবে। একই সঙ্গে যানজট ছাড়াই ব্যবসায়ীরা দ্রুত পণ্য খালাস করতে পারবেন।
এর আগে ২০২৪ সালের ১৫ মে ৫০ হাজার টন পাথর নিয়ে এমভি জেইন এবং একই বছরের ১ নভেম্বর ৪৮ হাজার টন পাথর নিয়ে এমভি ডা হং-১৬ পায়রা বন্দরের প্রথম টার্মিনালে সরাসরি পণ্য খালাস করেছিল।
মতামত