শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর খাল থেকে বস্তাবন্দি অবস্থায় মো. ইসমাইল নামে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকাল ১১টার দিকে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সংলগ্ন একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত ইসমাইল ওই এলাকার মো. আকবর হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ২০ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে পাশের হাওলাদার মার্কেটের একটি দোকানের কাছে গিয়েছিল ইসমাইল। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা গত দুই দিন ধরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাননি।মঙ্গলবার সকালে খালের ভেতরে ভাসমান একটি বস্তা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। পরে বস্তার ভেতর থেকে নিখোঁজ শিশু ইসমাইলের মরদেহ পাওয়া যায়।আড়ও পড়ুন,গুরুদাসপুরে সন্ত্রাস দমন মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারএ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একই এলাকার মো. রোকন নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।শিশুটির চাচা মো. সৈকত ইসলাম বাবুর দাবি, ইসমাইলের বাবার সঙ্গে রোকনের মোবাইল কেনাবেচা নিয়ে আগে থেকে বিরোধ ছিল। তাঁর অভিযোগ, ইসমাইল নিখোঁজ হওয়ার দুই দিন আগে রোকন শিশুটির বাবাকে হুমকি দিয়েছিলেন।তবে এই অভিযোগের সত্যতা এখনো তদন্তে নিশ্চিত হয়নি।বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক তদন্ত রিপন কুমার সাহা জানিয়েছেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।স্বজনরা মামলা করলে তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।এখন ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই ইসমাইলের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত তা স্পষ্ট হবে।

আলাস্কায় নৌকা উল্টে নিখোঁজের পর ১৫ বছরের কিশোর উদ্ধার

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ভয়াবহ নৌকাডুবির কয়েকদিন পর জীবিত উদ্ধার হয়েছে ১৫ বছরের এক কিশোর। নৌকাটিতে থাকা তিনজনের মধ্যে একমাত্র বেঁচে যাওয়া ওই কিশোরকে উল্টে যাওয়া নৌকার ওপর বসে থাকতে দেখেন মার্কিন কোস্টগার্ডের সদস্যরা।উদ্ধার হওয়া কিশোরের নাম ডেরেক পার্কার আগনাঙ্গা। দুর্ঘটনায় তার বড় ভাই ও এক চাচাতো ভাই মারা গেছেন।গত ৪ সেপ্টেম্বর আলাস্কার উপকূলের সেন্ট লরেন্স দ্বীপ থেকে ১৮ ফুটের একটি নৌকায় মাছ ধরতে বের হয়েছিল তিনজন। কিন্তু নির্ধারিত সময়ে তারা ফিরে না আসায় শুরু হয় ব্যাপক অনুসন্ধান।এরপর সোমবার সকালে কোস্টগার্ডের একটি বিমান সমুদ্রে উল্টে থাকা নৌকাটি শনাক্ত করে। নৌকার ওপর একা বসে ছিল কিশোর ডেরেক। খবর পেয়ে কাছাকাছি থাকা একটি মাছ ধরার নৌকা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।আড়ও পড়ুন,বরিস জনসনের ট্রেন সীমান্ত পেরোতেই ইউক্রেনে রুশ ড্রোন হামলাপরে ডেরেকের বড় ভাই ও চাচাতো ভাইয়ের মরদেহও উদ্ধার করা হয়।উদ্ধারকারী নৌকার ক্যাপ্টেন অ্যাডাম হোয়াইট জানান উদ্ধার করার সময় ডেরেক প্রচণ্ড ঠান্ডা ও অন্ধকারের মধ্যে উল্টে যাওয়া নৌকাটি আঁকড়ে ধরে ছিল। সমুদ্রের পানির তাপমাত্রা ছিল প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস।দীর্ঘ সময় ঠান্ডা পানিতে থাকার কারণে কিশোরটির শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যায় এবং সে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়।এর সঙ্গে ছিল খাবার ও পানির চরম সংকট। তারপরও বেঁচে থাকার আশা ছাড়েনি ডেরেক। উল্টে যাওয়া নৌকাটিকে আঁকড়ে ধরে উদ্ধারের অপেক্ষায় ছিল সে।শেষ পর্যন্ত কোস্টগার্ডের নজরে আসার পর উদ্ধারকারী নৌযানে তুলে নেওয়া হয় তাকে। পরে চিকিৎসার জন্য নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।ভয়াবহ ঠান্ডা সমুদ্রের মধ্যে কয়েকদিন ধরে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে ১৫ বছরের কিশোরের এই বেঁচে থাকার ঘটনা এখন আলাস্কায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আলাস্কায় নৌকা উল্টে নিখোঁজের পর ১৫ বছরের কিশোর উদ্ধার