প্রবাসী কর্মী পাঠানো ও আয় বৃদ্ধি নিয়ে সংসদীয় কমিটির বৈঠক
চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে গেছেন ৪ লাখ ৩২ হাজার ৭৮৬ জন বাংলাদেশি কর্মী। একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছে প্রায় ২৪ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার ৮ অক্টোবর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন। বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়, আরও পড়ুন,আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মানিত করার আশ্বাসনির্ধারিত সময়ে বিদেশে যাওয়া কর্মীদের মধ্যে নারী কর্মীর সংখ্যা ৩৬ হাজার ৫৯০ জন। বিদেশে কর্মসংস্থানের এই চিত্রের পাশাপাশি প্রবাসী আয় বৃদ্ধির তথ্যও বৈঠকে তুলে ধরা হয়। এদিকে বিদেশে যাওয়া এবং দেশে ফিরে আসা প্রবাসী কর্মীরা যাতে বিমানবন্দরে কোনো ধরনের অবহেলা কিংবা হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ডে অনিয়ম ও দুর্নীতির সুযোগ বন্ধ করে স্বচ্ছতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে আরও জানানো হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে আটকে পড়া ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের মধ্যে ১২ জন নারী ও ৮ জন শিশু রয়েছেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে তাঁদের প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হয়।