সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয়বারের মতো হামলার দাবি করেছে ইয়েমেনের ইরানপন্থী হুথি বিদ্রোহীরা। হামলায় সৌদিয়া এয়ারলাইনসের একটি বাণিজ্যিক বিমান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। এ ঘটনার পর রিয়াদগামী কয়েকটি ফ্লাইট স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবারের এ ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মিডল ইস্ট আই। এর আগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন হামলার খবর আসে। বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি সম্পর্কে অবহিত অন্তত তিনজন ব্যক্তি জানিয়েছেন, বৃহস্পতিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনালের কাছে পার্ক করা সৌদিয়া এয়ারলাইনসের একটি বাণিজ্যিক বিমানে আগুন ধরে যায়। তাদের ধারণা,
আরও পড়ুন,ইরান নিয়ে সামরিক পদক্ষেপে বিরতির ঘোষণা ট্রাম্পের
ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় ছিটকে পড়া ধ্বংসাবশেষ অথবা অন্য কোনো ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। আগুন লাগার সময় বিমানটিতে কোনো যাত্রী ছিলেন না বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিমানবন্দর এলাকা থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা গেছে। এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, ঘটনার পর বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটগুলোর চলাচল বন্ধ করে দেওয়া হয়। যাত্রীদের ঘটনাস্থল থেকে সরে যেতে বলা হয়। পাশাপাশি সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। একই সময়ে রিয়াদের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া যায়। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে এভিয়েশন বিশ্লেষণ প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দরের প্রায় অর্ধেক ফ্লাইট বাতিল করা হয়েছিল। সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে শুক্রবার আরও ৩১টি ফ্লাইট বাতিল হওয়ার কথা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মতামত