রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
ছক্কার খরা কাটিয়ে অভিষেকেই রেকর্ড গড়লেন বাবর আজম

ছক্কার খরা কাটিয়ে অভিষেকেই রেকর্ড গড়লেন বাবর আজম

টি-টোয়েন্টিতে নিয়মিত রান পেলেও ছক্কার দেখা পাচ্ছিলেন না পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। টানা ১২ ম্যাচ ছক্কাহীন থাকার পর অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন তিনি। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-টোয়েন্টি) নিজের অভিষেক ম্যাচেই দুটি ছক্কা হাঁকিয়েছেন বাবর, পাশাপাশি গড়েছেন টুর্নামেন্টের এক ইনিংসে সর্বোচ্চ চারের নতুন রেকর্ড। সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে ৫১ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাবর। তার এই ইনিংসে ছিল ১৩টি চার ও দুটি ছক্কা, যার সুবাদে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি। এর আগে আইএলটি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ ১১টি চারের রেকর্ড ছিল আলিশান শারাফুর, যা ২০২৪ সালে গড়েছিলেন তিনি। সোমবার প্রথম ইনিংসে শারজাহ ওয়ারিয়র্সের পল ওয়াল্টার সেই রেকর্ড ছুঁলেও কয়েক ঘণ্টা পরই ১৩টি চার মেরে দুজনকে ছাড়িয়ে যান বাবর। শারজাহ ওয়ারিয়র্সের ঘরের মাঠেও বাবরকে ঘিরে দর্শকদের ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। ম্যাচের দুই ইনিংসেই গ্যালারি থেকে তার নামে স্লোগান দেওয়া হয়, যা তার জনপ্রিয়তারই প্রমাণ। বাবরের দুটি ছক্কাও ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এর আগে টানা ১২ ম্যাচে তিনি কোনো ছক্কা মারতে পারেননি। সর্বশেষ ছক্কাটি তিনি মেরেছিলেন গত ৯ থেকে ১৩ সেপ্টেম্বর ইংল্যান্ড সফরে পাকিস্তানের তৃতীয় টেস্টে। এরপর পাকিস্তান জাতীয় দল এবং ঘরোয়া দল অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের হয়ে ৩৩৮ রান করলেও তার ব্যাট থেকে ছক্কা আসেনি।আরও পড়ুন, চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের আশা ছেড়ে পরের চক্রে বাবরঅভিষেকেই সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন বাবর, তবে ৮৬ রানে থামতে হয় তাকে। অ্যাডাম মিলনের বলে বড় শট খেলতে গিয়ে টাইমিংয়ে ভুল করলে ক্যাচ নেন ওয়াল্টার। ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ১৬৬ রানে অলআউট হয় শারজাহ ওয়ারিয়র্স। শুরুটা ভালো করলেও শেষ দিকে ভাইপার্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে তারা। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বাবর। মাত্র ৩১ বলে এবং দশম ওভারেই ফিফটি পূর্ণ করেন তিনি। পরে তৃতীয় উইকেটে ক্লার্কের সঙ্গে ৮২ রানের জুটি গড়ে ডেজার্ট ভাইপার্সের জয় সহজ করে তোলেন। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলে ১৫ বল হাতে রেখেই ছয় উইকেটের জয় পায় ডেজার্ট ভাইপার্স। আগের ম্যাচে এমআই এমিরেটসের কাছে হারের পর এই জয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়াল বর্তমান চ্যাম্পিয়নরা। সিজন ফাইভের নিলামে ৮০ হাজার ডলারের ভিত্তিমূল্যে বাবরকে দলে ভিড়িয়েছিল ডেজার্ট ভাইপার্স। আগামী ২৫ নভেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে পরের ম্যাচ খেলবে দলটি।

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের আশা ছেড়ে পরের চক্রে বাবর

চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের আশা প্রায় শেষ। তাই এবারের আসর নিয়ে আর ভাবছেন না পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক বাবর আজম। তাঁর লক্ষ্য এখন পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের জন্য প্রতিযোগিতামূলক দল গড়ে তোলা। এ জন্য দলে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে ভারসাম্য রাখার পরিকল্পনা করছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ঘরের মাঠের টেস্ট সিরিজের আগে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাবর। তিনি বলেন, ইংল্যান্ড সফরের পর থেকেই পাকিস্তান দল নতুন পরিকল্পনায় এগোচ্ছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে দল পুনর্গঠনে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাবরের ভাষায়, ‘আমাদের দল খুবই তরুণ। ইংল্যান্ড সফরের পর আমরা অন্য পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ভবিষ্যতের দিকে তাকাচ্ছি।’ চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পাকিস্তানের পারফরম্যান্স হতাশাজনক। ৯ ম্যাচ খেলে ৭টিতেই হেরেছে দলটি। পয়েন্টের শতকরা হার মাত্র ৪.৬৩। বর্তমানে চক্রের তলানিতে রয়েছে পাকিস্তান।আরও পড়ুন, বব উইলিস ট্রফি জিতলেন ওলি রবিনসনবাবরও স্বীকার করেছেন, চলতি আসরে পাকিস্তানের সম্ভাবনা প্রায় শেষ। তাই পরবর্তী চক্রের প্রস্তুতিতেই এখন বেশি মনোযোগ দিচ্ছে দল। তিনি বলেন, ‘এ বছরের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা প্রায় ছিটকে গেছি। তাই আমাদের নজর এখন পরের চক্রে। আমরা আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য তৈরি হচ্ছি। প্রতিযোগিতামূলক দল গড়তে আমরা আলাদা পথ নিয়েছি।’ দলে তরুণদের সুযোগ দেওয়ার পাশাপাশি অভিজ্ঞ ক্রিকেটারদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান পাকিস্তান অধিনায়ক। তাঁর মতে, সিনিয়র ও জুনিয়রদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ দল গড়ে তোলা জরুরি। এতে তরুণ ক্রিকেটাররা নিজেদের দক্ষতা প্রকাশের সুযোগ পাবেন এবং দলের শক্তিও বাড়বে। বাবর আশা প্রকাশ করেন, নতুন পরিকল্পনা পাকিস্তান দলকে আরও উচ্চতায় নিয়ে যাবে। তবে আপাতত তাঁদের মনোযোগ শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে।

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের আশা ছেড়ে পরের চক্রে বাবর