মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

ছক্কার খরা কাটিয়ে অভিষেকেই রেকর্ড গড়লেন বাবর আজম

পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম

টি-টোয়েন্টিতে নিয়মিত রান পেলেও ছক্কার দেখা পাচ্ছিলেন না পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। টানা ১২ ম্যাচ ছক্কাহীন থাকার পর অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন তিনি। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-টোয়েন্টি) নিজের অভিষেক ম্যাচেই দুটি ছক্কা হাঁকিয়েছেন বাবর, পাশাপাশি গড়েছেন টুর্নামেন্টের এক ইনিংসে সর্বোচ্চ চারের নতুন রেকর্ড। সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে ৫১ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাবর। তার এই ইনিংসে ছিল ১৩টি চার ও দুটি ছক্কা, যার সুবাদে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি। এর আগে আইএলটি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ ১১টি চারের রেকর্ড ছিল আলিশান শারাফুর, যা ২০২৪ সালে গড়েছিলেন তিনি। সোমবার প্রথম ইনিংসে শারজাহ ওয়ারিয়র্সের পল ওয়াল্টার সেই রেকর্ড ছুঁলেও কয়েক ঘণ্টা পরই ১৩টি চার মেরে দুজনকে ছাড়িয়ে যান বাবর। শারজাহ ওয়ারিয়র্সের ঘরের মাঠেও বাবরকে ঘিরে দর্শকদের ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। ম্যাচের দুই ইনিংসেই গ্যালারি থেকে তার নামে স্লোগান দেওয়া হয়, যা তার জনপ্রিয়তারই প্রমাণ। বাবরের দুটি ছক্কাও ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এর আগে টানা ১২ ম্যাচে তিনি কোনো ছক্কা মারতে পারেননি। সর্বশেষ ছক্কাটি তিনি মেরেছিলেন গত ৯ থেকে ১৩ সেপ্টেম্বর ইংল্যান্ড সফরে পাকিস্তানের তৃতীয় টেস্টে। এরপর পাকিস্তান জাতীয় দল এবং ঘরোয়া দল অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের হয়ে ৩৩৮ রান করলেও তার ব্যাট থেকে ছক্কা আসেনি।

আরও পড়ুন, চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের আশা ছেড়ে পরের চক্রে বাবর

অভিষেকেই সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন বাবর, তবে ৮৬ রানে থামতে হয় তাকে। অ্যাডাম মিলনের বলে বড় শট খেলতে গিয়ে টাইমিংয়ে ভুল করলে ক্যাচ নেন ওয়াল্টার। ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ১৬৬ রানে অলআউট হয় শারজাহ ওয়ারিয়র্স। শুরুটা ভালো করলেও শেষ দিকে ভাইপার্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে তারা। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বাবর। মাত্র ৩১ বলে এবং দশম ওভারেই ফিফটি পূর্ণ করেন তিনি। পরে তৃতীয় উইকেটে ক্লার্কের সঙ্গে ৮২ রানের জুটি গড়ে ডেজার্ট ভাইপার্সের জয় সহজ করে তোলেন। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলে ১৫ বল হাতে রেখেই ছয় উইকেটের জয় পায় ডেজার্ট ভাইপার্স। আগের ম্যাচে এমআই এমিরেটসের কাছে হারের পর এই জয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়াল বর্তমান চ্যাম্পিয়নরা। সিজন ফাইভের নিলামে ৮০ হাজার ডলারের ভিত্তিমূল্যে বাবরকে দলে ভিড়িয়েছিল ডেজার্ট ভাইপার্স। আগামী ২৫ নভেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে পরের ম্যাচ খেলবে দলটি।

বিষয় : ক্রিকেট বাবর আজম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ছক্কার খরা কাটিয়ে অভিষেকেই রেকর্ড গড়লেন বাবর আজম

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x