রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
নতুন পে-স্কেলে কার বেতন কত? জানুন ২০ গ্রেডের হিসাব

নতুন পে-স্কেলে কার বেতন কত? জানুন ২০ গ্রেডের হিসাব

১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার।‘চাকরি—বেতন ও ভাতাদি আদেশ, ২০২৬’ অনুযায়ী বহাল থাকছে ২০টি গ্রেড। নতুন কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ হাজার টাকা। আর প্রথম গ্রেডে মূল বেতন ৭৮ হাজার থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।তবে নতুন বেতন কাঠামোর পুরো সুবিধা একসঙ্গে পাওয়া যাবে না। মূল বেতন তিন ধাপে কার্যকর হবে।প্রথম ধাপে চলতি বছরের ১ জুলাই থেকে নবম ও তদূর্ধ্ব গ্রেডে বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডে ৫০ শতাংশ কার্যকর হবে।দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে তা আরও বাড়বে। আর ২০২৭ সালের ১ জুলাই থেকে বর্ধিত মূল বেতনের শতভাগ কার্যকর হওয়ার কথা রয়েছে।তবে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ সংশোধিত ভাতার পূর্ণ সুবিধা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।নতুন কাঠামোয় ২০তম গ্রেডের একজন চাকরিজীবীর মূল বেতন হবে ২০ হাজার টাকা। এর সঙ্গে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা যোগ হয়ে জেলা-উপজেলা পর্যায়ে মোট বেতন দাঁড়াবে ৩৩ হাজার ২৫০ টাকা।আড়ও পড়ুন,ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়ল সোনার দাম ঢাকায় বাড়িভাড়া বেশি হওয়ায় মোট বেতন হবে ৩৬ হাজার ২৫০ টাকা।অন্যদিকে মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। বিভিন্ন ভাতা যোগ হলে ঢাকায় তাদের মোট বেতন দাঁড়াবে ২ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা। এর বাইরে রয়েছে গাড়িসহ অন্যান্য সুবিধা।নতুন কাঠামোয় বিসিএসসহ ৯ম গ্রেডে যোগ দেওয়া কর্মকর্তাদের মূল বেতন হবে ৪৪ হাজার টাকা। ভাতাসহ তাদের মোট বেতন হবে ৬০ হাজার টাকার বেশি।প্রায় ১১ বছর পর নতুন বেতন কাঠামো পেল সরকারি চাকরিজীবীরা। এখন ধাপে ধাপে এর বাস্তবায়নের অপেক্ষা।

নতুন বেতন স্কেলে যেসব সরকারি কর্মচারী সুবিধা পাবেন না

সরকারি কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ কার্যকর ধরা হয়েছে চলতি বছরের ১ জুলাই থেকে। তবে নতুন এই বেতন স্কেলের সুবিধা পাবেন না সব সরকারি কর্মচারী। প্রকাশিত গেজেটে নির্দিষ্ট কয়েকটি শ্রেণির চাকরিজীবীকে এর আওতার বাইরে রাখা হয়েছে।গেজেট অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত ব্যক্তিরা জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় থাকবেন না। একইভাবে প্রতিরক্ষা প্রাক্কলন থেকে বেতন পাওয়া বেসামরিক কর্মচারীদের বাদ দিয়ে প্রতিরক্ষা সার্ভিসে নিয়োজিত কর্মচারীরাও এই আদেশের বাইরে থাকবেন।এ ছাড়া পুলিশ বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির কর্মচারীদের ক্ষেত্রেও নতুন পে স্কেল প্রযোজ্য হবে না। রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের নির্দিষ্ট শ্রেণির শ্রমিক শিক্ষানবিশ ও প্রশিক্ষণার্থীদেরও এই বেতন স্কেলের বাইরে রাখা হয়েছে।আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তি দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িক শ্রমিক এবং চুক্তিভিত্তিক বা খণ্ডকালীন কর্মীরাও জাতীয় বেতন স্কেল ২০২৬-এর সুবিধা পাবেন না।এদিকে নতুন বেতন স্কেল একসঙ্গে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেজেট অনুযায়ী ৯ম গ্রেড ও তদূর্ধ্ব এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে।আড়ও পড়ুন,সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীরপ্রথম ধাপে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নতুন বেতন স্কেলে নির্ধারিত বেতন এবং ৩০ জুন ২০২৬ তারিখে পাওয়া বা প্রাপ্য বর্তমান বেতনের পার্থক্যের ৪০ শতাংশ পাবেন ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মচারীরা। আর ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পাবেন এই পার্থক্যের ৫০ শতাংশ।দ্বিতীয় ধাপে ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত ৯ম গ্রেড ও তদূর্ধ্বদের ক্ষেত্রে এই হার হবে ৭০ শতাংশ। আর ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য হবে ৭৫ শতাংশ।সবশেষে ১ জুলাই ২০২৭ থেকে বার্ষিক বেতনবৃদ্ধি বা ইনক্রিমেন্টসহ জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী মূল বেতন শতভাগ কার্যকর হবে।নতুন বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর ধরা হলেও এর গেজেট প্রকাশ করা হয়েছে ১৯ সেপ্টেম্বর। ফলে ১ জুলাই থেকে গেজেট প্রকাশের আগ পর্যন্ত সময়ের বেতন বকেয়া হিসেবে পাওয়ার বিধান রাখা হয়েছে।তবে ওই সময়ের বকেয়া অর্থ নির্ধারণের ক্ষেত্রে আগে পাওয়া বিশেষ সুবিধার অর্থ সমন্বয় করা হবে। অর্থাৎ নতুন বেতন স্কেলের সঙ্গে সমন্বয় করে যে অর্থ দেওয়া হবে সেখান থেকে কর্মচারীরা আগে পাওয়া বিশেষ সুবিধার অর্থ হিসাব করে নেওয়া হবে।

নতুন বেতন স্কেলে যেসব সরকারি কর্মচারী সুবিধা পাবেন না