১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার।‘চাকরি—বেতন ও ভাতাদি আদেশ, ২০২৬’ অনুযায়ী বহাল থাকছে ২০টি গ্রেড। নতুন কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ হাজার টাকা। আর প্রথম গ্রেডে মূল বেতন ৭৮ হাজার থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।তবে নতুন বেতন কাঠামোর পুরো সুবিধা একসঙ্গে পাওয়া যাবে না। মূল বেতন তিন ধাপে কার্যকর হবে।প্রথম ধাপে চলতি বছরের ১ জুলাই থেকে নবম ও তদূর্ধ্ব গ্রেডে বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডে ৫০ শতাংশ কার্যকর হবে।দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে তা আরও বাড়বে। আর ২০২৭ সালের ১ জুলাই থেকে বর্ধিত মূল বেতনের শতভাগ কার্যকর হওয়ার কথা রয়েছে।তবে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ সংশোধিত ভাতার পূর্ণ সুবিধা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।নতুন কাঠামোয় ২০তম গ্রেডের একজন চাকরিজীবীর মূল বেতন হবে ২০ হাজার টাকা। এর সঙ্গে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা যোগ হয়ে জেলা-উপজেলা পর্যায়ে মোট বেতন দাঁড়াবে ৩৩ হাজার ২৫০ টাকা।
আড়ও পড়ুন,ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়ল সোনার দাম
ঢাকায় বাড়িভাড়া বেশি হওয়ায় মোট বেতন হবে ৩৬ হাজার ২৫০ টাকা।অন্যদিকে মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। বিভিন্ন ভাতা যোগ হলে ঢাকায় তাদের মোট বেতন দাঁড়াবে ২ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা। এর বাইরে রয়েছে গাড়িসহ অন্যান্য সুবিধা।নতুন কাঠামোয় বিসিএসসহ ৯ম গ্রেডে যোগ দেওয়া কর্মকর্তাদের মূল বেতন হবে ৪৪ হাজার টাকা। ভাতাসহ তাদের মোট বেতন হবে ৬০ হাজার টাকার বেশি।প্রায় ১১ বছর পর নতুন বেতন কাঠামো পেল সরকারি চাকরিজীবীরা। এখন ধাপে ধাপে এর বাস্তবায়নের অপেক্ষা।
মতামত