শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
হর্ষদীপের সঙ্গে রণবীরের গান মুগ্ধ করল দর্শকদের

হর্ষদীপের সঙ্গে রণবীরের গান মুগ্ধ করল দর্শকদের

দুর্গাপূজার মণ্ডপে জনপ্রিয় গান ‘কাবিরা’ গেয়ে দর্শকদের চমকে দিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। ভারতের মুম্বাইয়ে নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজার আয়োজনে সংগীতশিল্পী হর্ষদীপ কৌরের সঙ্গে মঞ্চে উঠে গানটি পরিবেশন করেন তিনি। শনিবার সন্ধ্যার এই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। মুম্বাইয়ের মুখার্জি-সামার্থ পরিবার আয়োজিত এই দুর্গাপূজা প্রায় আট দশক ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের আয়োজনে উপস্থিত হয়ে প্রথমে দেবী দুর্গার আশীর্বাদ নেন রণবীর। এ সময় লাল-সোনালি রঙের কুর্তা ও সাদা পায়জামায় দেখা যায় অভিনেতাকে। পরে আলোকচিত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ছবিও তোলেন। অনুষ্ঠানে নির্মাতা অয়ন মুখার্জির সঙ্গেও দেখা হয় তাঁর। অনুষ্ঠানের বিভিন্ন ভিডিওতে দেখা যায়, মঞ্চে ‘কাবিরা’ গানটি গাইছিলেন হর্ষদীপ কৌর। একপর্যায়ে মাইক্রোফোন হাতে নিয়ে তাঁর সঙ্গে কণ্ঠ মেলান রণবীর কাপুর। গানের একটি অংশে দর্শকদের দিকে মাইক্রোফোন এগিয়ে দেন তিনি, যাতে উপস্থিত দর্শকরাও গানের সঙ্গে গলা মেলাতে পারেন। আরও পড়ুন,আট বছর পরও অপূর্ণ আইয়ুব বাচ্চুর গিটার স্কুলের স্বপ্নপরে রণবীরের পরিবেশনার জন্য দর্শকদের হাততালি দিতে উৎসাহিত করেন হর্ষদীপ। গানের কঠিন অংশগুলোতে অবশ্য হর্ষদীপকেই এগিয়ে দেন রণবীর। অভিনেতার এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পূজামণ্ডপের পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার জনপ্রিয় গান ‘কাবিরা’। অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমায় কাবির ‘বানি’ থাপারের চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর। তাঁর বিপরীতে ছিলেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়া আদিত্য রয় কাপুর ও কাল্কি কোচলিনও অভিনয় করেন সিনেমাটিতে। ‘কাবিরা’র পাশাপাশি সিনেমার ‘বাদতামিজ দিল’, ‘বালাম পিচকারি’ ও ‘ইলাহি’ গানগুলোও ব্যাপক জনপ্রিয়তা পায়। এদিকে রণবীর কাপুরকে সামনে দেখা যাবে পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’ সিনেমায়। এতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন তিনি। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। সিনেমাটিতে আরও রয়েছেন যশ, সানি দেওল, রবি দুবে ও রাকুল প্রীত সিং। সিনেমাটি আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শাহরুখ আলিয়া ও রণবীরকে একসঙ্গে দেখে সিনেমার দাবি ভক্তদের

শাহরুখ খান, আলিয়া ভাট ও রণবীর কাপুরকে একই সিনেমায় দেখতে দীর্ঘদিন ধরেই আগ্রহী ভক্তরা। এবার রুংটা স্টিলের একটি নতুন বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গেল বলিউডের এই তিন জনপ্রিয় তারকাকে। বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে বড় পর্দায় দেখার দাবি নিয়ে আলোচনা শুরু হয়েছে।বিজ্ঞাপনের শুরুতে অভিনেতা বিজেন্দ্র কালা তিন তারকাকে নিয়ে একটি মজার পরিকল্পনা করেন। সেখানে অক্ষয় কুমারের জনপ্রিয় ‘হুক্কা বার’ গানের সঙ্গে শাহরুখ আলিয়া ও রণবীরকে নাচানোর প্রস্তাব দেওয়া হয়। তবে শুরুতে তিনজনের কেউই এই পরিকল্পনায় আগ্রহী হননি।এরপর তারা নিজেদের অভিনীত সিনেমার গল্প ও সংলাপের আদলে বিজ্ঞাপনের আইডিয়া দিতে শুরু করেন। শাহরুখ তার জনপ্রিয় ‘ডন’ সিনেমার প্রসঙ্গ টেনে মজার একটি দৃশ্যের কথা বলেন। তার পরিকল্পনায় ডনকে ১২ দেশের পুলিশ ঘিরে রাখলেও রুংটা টিএমটি বারে তৈরি বাড়ি হওয়ায় সেটি ভাঙতে পারছে না।শাহরুখের এই আইডিয়ার পর রণবীর নিজের ‘রকস্টার’ সিনেমার প্রসঙ্গ তুলে আরেকটি বিজ্ঞাপনের গল্প তৈরি করেন। তার কথায় মজার ছলে শাহরুখের পরিকল্পনার সম সেখানে এক মেয়ের ভাই জেলে বন্দি। কিন্তু সেই জেলও টিএমটি বারে তৈরি হওয়ায় মেয়েটি শাহরুখ আলিয়া ও রণবীরের রসায়ন নিয়ে প্রশংসা করেছেন অনেকে।ালোচনাও উঠে আসে।এরপর আলিয়া তার অভিনীত ‘জিগরা’ সিনেমার প্রসঙ্গ টেনে একটি আইডিয়া দেন। সেখানে এক মেয়ের ভাই জেলে বন্দি। কিন্তু সেই জেলও টিএমটি বারে তৈরি হওয়ায় মেয়েটি সেটি ভাঙতে পারছে না। আলিয়ার গল্প শুনে শাহরুখ মজা করে বলেন, এটি দেখার ‘জিগরা’ কারও নেই।শেষ পর্যন্ত অবশ্য তিন তারকাকেই অক্ষয় কুমারের ‘হুক্কা বার’ গানের সঙ্গে নাচতে দেখা যায়। বিজ্ঞাপনটির এই অংশই দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।আড়ও পড়ুন,নিরাপত্তার কারণে স্থগিত মুর্তজা কিজিলবাশের ঢাকার কনসার্টবিজ্ঞাপন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ আলিয়া ও রণবীরের রসায়ন নিয়ে প্রশংসা করেছেন অনেকে। একই সঙ্গে তিন তারকাকে একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করানোর দাবিও জানিয়েছেন ভক্তদের একটি অংশ।এর আগে শাহরুখ খান ও আলিয়া ভাটকে ২০১৬ সালের ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে। তবে শাহরুখ খান ও রণবীর কাপুর এখনো কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করেননি। ফলে নতুন বিজ্ঞাপনে তিনজনকে একসঙ্গে দেখার পর তাদের বড় পর্দায়ও একই সিনেমায় দেখার আগ্রহ আরও বেড়েছে ভক্তদের।

শাহরুখ আলিয়া ও রণবীরকে একসঙ্গে দেখে সিনেমার দাবি ভক্তদের

দ্বিতীয়বার কন্যাসন্তানের মা–বাবা দীপিকা ও রণবীর

দ্বিতীয়বার মা–বাবা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। শনিবার এই তারকা দম্পতির ঘরে এসেছে কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে পায়ের ছাপের একটি ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন তাঁরা।দীপিকা ও রণবীরের প্রথম সন্তান দুয়া। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের প্রথম কন্যা। দুই বছর পর আবারও কন্যাসন্তানের আগমনে আনন্দে ভাসছে তারকা দম্পতির পরিবার।দ্বিতীয় সন্তানের জন্মের আগে শুক্রবার মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা। তাঁর সঙ্গে ছিলেন রণবীর ও পরিবারের সদস্যরা। এদিন দীপিকার পরনে ছিল কমলা ও বেগুনি রঙের কুর্তা সেট। রণবীর পরেছিলেন বেগুনি কুর্তা ও সাদা প্যান্ট।প্রথম সন্তান দুয়ার জন্মের মাত্র দুই দিন আগেও সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা ও রণবীর। আড়ও পড়ুন,১৪ দিনে ২০০ কোটি ছাড়াল ‘মির্জাপুর দ্য মুভি’২০২৪ সালের ৬ সেপ্টেম্বর তাঁদের সেখানে দেখা গিয়েছিল।দ্বিতীয় সন্তানের আগমনের আগে অন্তঃসত্ত্বা অবস্থার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন দীপিকা ও রণবীর। ৮ সেপ্টেম্বর মেয়ে দুয়ার দ্বিতীয় জন্মদিনে রণবীর তাঁদের মাতৃত্বকালীন ফটোশুটের কয়েকটি অপ্রকাশিত সাদাকালো ছবিও প্রকাশ করেন।সেসব ছবিতে দীপিকা-রণবীরের সঙ্গে দেখা যায় ছোট্ট দুয়াকেও। একটি ছবিতে দীপিকার বেবি বাম্পে হাত রেখে তাঁকে জড়িয়ে থাকতে দেখা যায় রণবীরকে। পারিবারিক মুহূর্তের এসব ছবি প্রকাশ করে তাঁরা ভক্তদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা জানান।

দ্বিতীয়বার কন্যাসন্তানের মা–বাবা দীপিকা ও রণবীর