দ্বিতীয়বার মা–বাবা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। শনিবার এই তারকা দম্পতির ঘরে এসেছে কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে পায়ের ছাপের একটি ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন তাঁরা।দীপিকা ও রণবীরের প্রথম সন্তান দুয়া। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের প্রথম কন্যা। দুই বছর পর আবারও কন্যাসন্তানের আগমনে আনন্দে ভাসছে তারকা দম্পতির পরিবার।দ্বিতীয় সন্তানের জন্মের আগে শুক্রবার মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা। তাঁর সঙ্গে ছিলেন রণবীর ও পরিবারের সদস্যরা। এদিন দীপিকার পরনে ছিল কমলা ও বেগুনি রঙের কুর্তা সেট। রণবীর পরেছিলেন বেগুনি কুর্তা ও সাদা প্যান্ট।প্রথম সন্তান দুয়ার জন্মের মাত্র দুই দিন আগেও সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা ও রণবীর।
আড়ও পড়ুন,১৪ দিনে ২০০ কোটি ছাড়াল ‘মির্জাপুর দ্য মুভি’
২০২৪ সালের ৬ সেপ্টেম্বর তাঁদের সেখানে দেখা গিয়েছিল।দ্বিতীয় সন্তানের আগমনের আগে অন্তঃসত্ত্বা অবস্থার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন দীপিকা ও রণবীর। ৮ সেপ্টেম্বর মেয়ে দুয়ার দ্বিতীয় জন্মদিনে রণবীর তাঁদের মাতৃত্বকালীন ফটোশুটের কয়েকটি অপ্রকাশিত সাদাকালো ছবিও প্রকাশ করেন।সেসব ছবিতে দীপিকা-রণবীরের সঙ্গে দেখা যায় ছোট্ট দুয়াকেও। একটি ছবিতে দীপিকার বেবি বাম্পে হাত রেখে তাঁকে জড়িয়ে থাকতে দেখা যায় রণবীরকে। পারিবারিক মুহূর্তের এসব ছবি প্রকাশ করে তাঁরা ভক্তদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা জানান।
মতামত