রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

হর্ষদীপের সঙ্গে রণবীরের গান মুগ্ধ করল দর্শকদের

রণবীরের গান মুগ্ধ করল দর্শকদের

দুর্গাপূজার মণ্ডপে জনপ্রিয় গান ‘কাবিরা’ গেয়ে দর্শকদের চমকে দিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। ভারতের মুম্বাইয়ে নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজার আয়োজনে সংগীতশিল্পী হর্ষদীপ কৌরের সঙ্গে মঞ্চে উঠে গানটি পরিবেশন করেন তিনি। শনিবার সন্ধ্যার এই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। মুম্বাইয়ের মুখার্জি-সামার্থ পরিবার আয়োজিত এই দুর্গাপূজা প্রায় আট দশক ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের আয়োজনে উপস্থিত হয়ে প্রথমে দেবী দুর্গার আশীর্বাদ নেন রণবীর। এ সময় লাল-সোনালি রঙের কুর্তা ও সাদা পায়জামায় দেখা যায় অভিনেতাকে। পরে আলোকচিত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ছবিও তোলেন। অনুষ্ঠানে নির্মাতা অয়ন মুখার্জির সঙ্গেও দেখা হয় তাঁর। অনুষ্ঠানের বিভিন্ন ভিডিওতে দেখা যায়, মঞ্চে ‘কাবিরা’ গানটি গাইছিলেন হর্ষদীপ কৌর। একপর্যায়ে মাইক্রোফোন হাতে নিয়ে তাঁর সঙ্গে কণ্ঠ মেলান রণবীর কাপুর। গানের একটি অংশে দর্শকদের দিকে মাইক্রোফোন এগিয়ে দেন তিনি, যাতে উপস্থিত দর্শকরাও গানের সঙ্গে গলা মেলাতে পারেন। 

আরও পড়ুন,আট বছর পরও অপূর্ণ আইয়ুব বাচ্চুর গিটার স্কুলের স্বপ্ন

পরে রণবীরের পরিবেশনার জন্য দর্শকদের হাততালি দিতে উৎসাহিত করেন হর্ষদীপ। গানের কঠিন অংশগুলোতে অবশ্য হর্ষদীপকেই এগিয়ে দেন রণবীর। অভিনেতার এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পূজামণ্ডপের পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার জনপ্রিয় গান ‘কাবিরা’। অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমায় কাবির ‘বানি’ থাপারের চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর। তাঁর বিপরীতে ছিলেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়া আদিত্য রয় কাপুর ও কাল্কি কোচলিনও অভিনয় করেন সিনেমাটিতে। ‘কাবিরা’র পাশাপাশি সিনেমার ‘বাদতামিজ দিল’, ‘বালাম পিচকারি’ ও ‘ইলাহি’ গানগুলোও ব্যাপক জনপ্রিয়তা পায়। এদিকে রণবীর কাপুরকে সামনে দেখা যাবে পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’ সিনেমায়। এতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন তিনি। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। সিনেমাটিতে আরও রয়েছেন যশ, সানি দেওল, রবি দুবে ও রাকুল প্রীত সিং। সিনেমাটি আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিষয় : রণবীর মুগ্ধ দর্শক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

হর্ষদীপের সঙ্গে রণবীরের গান মুগ্ধ করল দর্শকদের

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x