রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

পুলিশের ওপর হামলার পর টঙ্গীতে অভিযান, গ্রেফতার ৭

পুলিশের ওপর হামলার পর টঙ্গীতে অভিযান

গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত আসামিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেফতার ব্যক্তিদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে এবং নিয়মিত অভিযানের অংশ হিসেবেই তাদের আটক করা হয়।গাজীপুরের টঙ্গী। বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান।নিয়মিত অভিযানের অংশ হিসেবে টঙ্গী পূর্ব থানা পুলিশ সাত আসামিকে গ্রেফতার করেছে।মঙ্গলবার দুপুরে গ্রেফতার ব্যক্তিদের গাজীপুর আদালতে পাঠানো হয়।টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোকছেদুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।

আরও  পড়ুন, গৌরীপুরের আকাশে একসঙ্গে চাঁদ তারা

এর আগে টঙ্গীতে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।ঘটনাটি ঘটে গত রবিবার রাত ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায়।পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে আটক করার পর মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় মাসুদ নামে এক পুলিশ কনস্টেবল আহত হন।ঘটনার পর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতাররা হলেন—মোজাম্মেল, আশরাফুল, নাইম মিয়া, সোহাগ ও আদর।পুলিশ বলছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি টঙ্গীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।

বিষয় : পুলিশের আসামিকে গ্রেফতার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পুলিশের ওপর হামলার পর টঙ্গীতে অভিযান, গ্রেফতার ৭

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x