বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় ভাষা শিখতে প্রবাসীদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য প্রবাসী কল্যাণ ব্যাংককে এক হাজার কোটি টাকার তহবিল দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৯ শতাংশ। বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়াসহ ভাষাজ্ঞান গুরুত্বপূর্ণ এমন শ্রমবাজারে যেতে আগ্রহীদের জন্য এ সুবিধা কাজে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।দক্ষ কর্মী তৈরি করে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ সরকারের।বিদেশে যাওয়ার আগে কিংবা যাওয়ার পর প্রয়োজনীয় ভাষা শেখার খরচ মেটাতে প্রবাসীদের দেওয়া হবে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ।এ জন্য প্রবাসী কল্যাণ ব্যাংককে এক হাজার কোটি টাকার তহবিল দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।
আরও পড়ুন, প্রবাসী আয়ে নতুন অর্থবছরের শুরুতেই গতি
ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৯ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন জানান, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংকের মধ্যে চুক্তি হয়েছে।এই তহবিল থেকে যেসব দেশে বাংলাদেশি কর্মীরা যাবেন, সেসব দেশের মৌলিক ভাষা শেখার জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে।বিশেষ করে জাপান ও দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি অপ্রচলিত শ্রমবাজারে কাজের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ভাষা জানা গুরুত্বপূর্ণ।২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ রেকর্ড ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেলেও প্রবাসীদের বড় একটি অংশ এখনো অদক্ষ শ্রমিক।অভিবাসন খাত সংশ্লিষ্টরা বলছেন, শ্রমবাজারের চাহিদা অনুযায়ী ভাষা শেখানো গেলে কর্মীদের দক্ষতা ও আয়—দুটিই বাড়তে পারে।তবে শুধু ভাষা শেখার জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ প্রয়োজন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ও অভিবাসন বিশেষজ্ঞরা।
মতামত