রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

গণেশ চতুর্থীতে দিশার পোশাক ঘিরে তুমুল বিতর্ক

পোশাক ঘিরে তুমুল বিতর্ক

গণেশ চতুর্থী উপলক্ষে আম্বানি পরিবারের আয়োজনে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। উৎসবের সাজে লাল লেহেঙ্গা পরে ক্যামেরার সামনে পোজ দেন অভিনেত্রী। তবে অনুষ্ঠানে তাঁর উপস্থিতির চেয়ে বেশি আলোচনায় এসেছে পোশাক।দিশার পরনে ছিল সূক্ষ্ম কারুকাজ করা লাল ঘাগরা। সঙ্গে ছিল একই রঙের ব্লাউজ ও এক কাঁধে জড়ানো ওড়না। বড় দুল ও চুড়ির সঙ্গে খোলা চুলে উৎসবের সাজে দেখা যায় তাঁকে।অনুষ্ঠানে প্রবেশের সময় আলোকচিত্রীদের জন্য পোজ দেন দিশা। পরে তাঁর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা।নেটিজেনদের একাংশের প্রশ্ন ধর্মীয় অনুষ্ঠানে এমন পোশাক কতটা মানানসই। কেউ কেউ আবার মন্তব্য করেছেন গণেশ উৎসব কি এখন তারকাদের জন্য ফ্যাশন প্রদর্শনের মঞ্চ হয়ে উঠছে?এক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন গণপতি উৎসবের জন্য এমন পোশাক কতটা উপযুক্ত। আরেকজন মন্তব্য করেছেন দিশা গণপতি উৎসবে গিয়েছিলেন নাকি র‍্যাম্পে হাঁটতে।সমালোচকদের যুক্তি মূলত ধর্মীয় অনুষ্ঠানের পরিবেশ ও সামাজিক প্রত্যাশাকে ঘিরে। তাঁদের দাবি একজন ব্যক্তি নিজের পছন্দ অনুযায়ী পোশাক পরতে পারেন। 

আড়ও পড়ুন,এমির মঞ্চে ‘উইডোজ বে’-এর দাপট, ১৪ পুরস্কারে রাতের সেরা বিজয়ী

তবে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে সেই আয়োজনের পরিবেশ ও সংস্কৃতির প্রতিও সম্মান দেখানো উচিত।তবে বিষয়টি নিয়ে ভিন্নমতও রয়েছে। অনেকের মতে পোশাক একজনের ব্যক্তিগত স্বাধীনতার অংশ এবং ধর্মীয় অনুষ্ঠানে কে কী পরবেন তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক মন্তব্য করা উচিত নয়।দিশাকে ঘিরে এই বিতর্ক অবশ্য নতুন নয়। কয়েক সপ্তাহ আগেই অভিনেত্রী কৃতি শ্যাননের একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে একই ধরনের বিতর্ক হয়েছিল। এবার দিশার পোশাক নিয়ে সমালোচনা শুরু হওয়ায় সেই পুরোনো বিতর্কও নতুন করে আলোচনায় এসেছে।তবে এখন পর্যন্ত নিজের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনার কোনো জবাব দেননি দিশা পাটানি।

বিষয় : বিতর্ক পোশাক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

গণেশ চতুর্থীতে দিশার পোশাক ঘিরে তুমুল বিতর্ক

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x