রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বাবর

ক্রাইম এক্সপ্রেস
ক্রাইম এক্সপ্রেস

ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বাবর
ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বাবর

দীর্ঘ সংস্করণের ক্রিকেটে নিজের হারানো ছন্দ ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম।পাকিস্তানে চলমান প্রেসিডেন্টস ট্রফির গ্রেড-১ পর্বে অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানির হয়ে অতিথি ক্রিকেটার হিসেবে খেলবেন বাবর।গত সপ্তাহে চলতি মৌসুমের প্রেসিডেন্টস ট্রফি ও প্রেসিডেন্টস কাপের জন্য দল ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ঘোষিত আট দলের কোনো তালিকাতেই ছিলেন না বাবর।তবে আসন্ন দুই টুর্নামেন্টে খেলার জন্য পিসিবির কাছে নিজেই অনুরোধ করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। সেই অনুরোধেই ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরার সুযোগ পাচ্ছেন তিনি।প্রায় ছয় বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরছেন বাবর। সর্বশেষ ২০১৯ সালে কায়েদ-ই-আজম ট্রফিতে সেন্ট্রাল পাঞ্জাবকে নেতৃত্ব দিয়ে মাঠে নেমেছিলেন এই ডানহাতি ব্যাটার।মূলত টেস্ট ক্রিকেটে নিজের ফর্ম ফিরে পেতেই ঘরোয়া ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত বাবরের।পাকিস্তানের হয়ে টেস্ট ক্রিকেটে প্রায় চার বছর ধরে সেঞ্চুরির দেখা নেই তার। সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বরে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শতক করেছিলেন বাবর।এরপর ৪০ ইনিংস পার হলেও আর সেঞ্চুরি পাননি তিনি। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে আটটি হাফ-সেঞ্চুরি।২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেটে বাবরের ব্যাটিং গড়ও ছিল তার ক্যারিয়ারের তুলনায় বেশ কম—যথাক্রমে ২২.৬৬, ২০.২ এবং ৩১.৫।তবে গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে কিছুটা স্বস্তি পেয়েছিলেন বাবর। দ্বিতীয় টেস্টে অপরাজিত ৮৮ রান করেন তিনি।

আড়ও পড়ুন,সেঞ্চুরি নেই তবু ২ হাজার ৪৬০ রান নতুন বিশ্বরেকর্ড

 সর্বশেষ সেঞ্চুরির পর টেস্টে এটিই তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।ইংল্যান্ড সফরেও অবশ্য খুব একটা ধারাবাহিক ছিলেন না বাবর।ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি। লর্ডসে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে করেন ৮ ও ৬ রান। বার্মিংহামে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭ রান করলেও দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৭৬ রান।এবার ঘরোয়া ক্রিকেটে ফিরে দীর্ঘ সংস্করণের ক্রিকেটে নিজের ব্যাটিংয়ের ঘাটতিগুলো কাটিয়ে ওঠার সুযোগ পাচ্ছেন বাবর।তবে শুধু বাবরই নন, পাকিস্তানের আরও কয়েকজন তারকা ক্রিকেটারও দীর্ঘ বিরতির পর ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেছেন।প্রেসিডেন্টস ট্রফিতে ফিরেই বড় ইনিংস খেলেছেন সালমান আলী আগা। ইংল্যান্ড সফরে তৃতীয় টেস্টের দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে নেমে ট্রিপল সেঞ্চুরি করেছেন এই ডানহাতি ব্যাটার।আর সাত বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।প্রত্যাবর্তনের ম্যাচেই এক ওভারে তিন উইকেট নিয়ে নিজের ফেরাটা স্মরণীয় করে রেখেছেন তিনি।সব মিলিয়ে পাকিস্তানের তারকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে ফেরার এই উদ্যোগ এখন আলোচনায়। আর বাবর আজমের জন্য প্রেসিডেন্টস ট্রফি হতে যাচ্ছে টেস্ট ক্রিকেটে নিজের পুরোনো ছন্দ ফিরে পাওয়ার গুরুত্বপূর্ণ একটি মঞ্চ।

বিষয় : ক্রিকেট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বাবর

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বাবর
0:00 0:00
1.0x