শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

খেলাধুলা

মাঠের বাইরেও ধাক্কা ভিনিসিয়ুসের, প্রেমিকা ভার্জিনিয়ার সঙ্গে বিচ্ছেদ

মাঠের বাইরেও ধাক্কা ভিনিসিয়ুসের, প্রেমিকা ভার্জিনিয়ার সঙ্গে বিচ্ছেদ

মাঠের ভেতরে লাল কার্ডের বিতর্ক, মাঠের বাইরে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ সব মিলিয়ে কঠিন সময় পার করছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের সঙ্গে প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সম্পর্কের ইতি টানার খবর নিশ্চিত করেছে ফনসেকার দপ্তর। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টের বরাতে জানা গেছে, ফনসেকার দপ্তর ব্রাজিলের সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছে। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, তাঁদের মধ্যে কোনো ঝগড়া বা বিবাদ হয়নি। বরং দুজনের সম্মতিতেই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও পড়ুন,আবুধাবিতে বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় টেস্ট আজতবে এ বিষয়ে ভিনিসিয়ুস কিংবা ভার্জিনিয়া—কেউই এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ভিনিসিয়ুস ও ভার্জিনিয়ার সম্পর্ক নিয়ে ব্রাজিল ও স্পেনের সংবাদমাধ্যমে আলোচনা চলছিল গত বছরের অক্টোবর থেকে। তাঁদের সম্পর্কে এর আগেও বিচ্ছেদ ঘটেছিল। গত মে মাসে আলাদা হয়ে যাওয়ার খবর প্রকাশ্যে এলেও জুলাইয়ে আবার একসঙ্গে দেখা যায় দুজনকে। এরপর বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে উপস্থিত হয়েছেন তাঁরা। সর্বশেষ গত সেপ্টেম্বরের মাঝামাঝি স্প্যানিশ ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রিতে হাত ধরে হাজির হয়েছিলেন ভিনিসিয়ুস ও ভার্জিনিয়া। তাঁদের সেই উপস্থিতি নতুন করে সম্পর্ক নিয়ে আলোচনার জন্ম দিয়েছিল। তবে এক মাস পার হওয়ার আগেই আবার বিচ্ছেদের খবর সামনে এল। এদিকে মাঠের পারফরম্যান্সের বাইরেও শাস্তির শঙ্কায় রয়েছেন ভিনিসিয়ুস। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পর রেফারির দিকে আক্রমণাত্মকভাবে তেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ম্যাচে নাথান সালিবার চুল টেনে ধরার ঘটনায় লাল কার্ড দেখানো হলে তা মেনে নিতে পারেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পরে রেফারি তাঁর প্রতিবেদনে ভিনিসিয়ুসের আক্রমণাত্মক আচরণের বিষয়টি উল্লেখ করেন।

আবুধাবিতে বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় টেস্ট আজ

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার টেস্ট ক্রিকেটের ইতিহাস খুব বেশি দিনের নয়। দুই দল প্রথমবার টেস্টে মুখোমুখি হয়েছিল ২০১৯ সালে। এরপর ২০২৩ সালে দ্বিতীয়বারের মতো টেস্টে লড়াইয়ে নামে তারা। এবার আবুধাবিতে শুরু হচ্ছে দুই দলের মধ্যকার তৃতীয় টেস্ট। ম্যাচ শুরুর আগে আগের দুই টেস্টের ব্যাটিং ও বোলিং পরিসংখ্যান নিয়ে তৈরি হয়েছে আগ্রহ। ব্যাটিংয়ে দুই দলের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সফল বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখান তিনি। সেই ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি তুলে নেন নাজমুল। দুই ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহ ছিল ২৭০ রান। এই পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট লড়াইয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে রয়েছেন তিনি। তবে ২০১৯ সালে দুই দলের প্রথম টেস্টে বাংলাদেশের দলে ছিলেন না নাজমুল। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। দুই টেস্টেই খেলা মুমিনুলের সংগ্রহ ১৯১ রান। ২০২৩ সালের ম্যাচে নাজমুলের জোড়া সেঞ্চুরির পাশাপাশি সেঞ্চুরি করেছিলেন মুমিনুলও। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার শীর্ষ পাঁচে থাকা অন্য তিন ব্যাটসম্যান হলেন আফগানিস্তানের আসগর আফগান, রহমত শাহ ও আফসার জাজাই। আরও পড়ুন,মেসির ঝুলিতে এবার সম্মানসূচক ডক্টরেটবোলিংয়ের পরিসংখ্যানে অবশ্য এগিয়ে আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। ২০১৯ সালে দুই দলের প্রথম টেস্টে অসাধারণ বোলিং করে ১১ উইকেট শিকার করেন তিনি। সেই ম্যাচে তাঁর পারফরম্যান্সই তাঁকে তালিকার শীর্ষে জায়গা করে দিয়েছে। তবে ২০২৩ সালের দ্বিতীয় টেস্টে দলে ছিলেন না রশিদ। এবারের টেস্টেও খেলছেন না এই আফগান স্পিনার। বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দুই টেস্টে তাঁর শিকার ৮ উইকেট। তৃতীয় স্থানে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দুই ম্যাচে তিনি নিয়েছেন ৬ উইকেট। শীর্ষ পাঁচ বোলারের তালিকায় আরও রয়েছেন আফগানিস্তানের জহির খান ও বাংলাদেশের ইবাদত হোসেন। সব মিলিয়ে আগের দুই টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। অন্যদিকে বোলিংয়ে রশিদ খানের দাপট ছিল চোখে পড়ার মতো। এবার তৃতীয় টেস্টে দুই দল নতুন করে লড়াইয়ে নামছে। আগের পরিসংখ্যানের ধারাবাহিকতা বজায় থাকে, নাকি নতুন কেউ আলো ছড়ান, সেটিই এখন দেখার বিষয়।

আবুধাবিতে বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় টেস্ট আজ

২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি মেসির

বার্সেলোনার জার্সিতে যেমন ছিলেন আপন মহাতারকা তেমনি আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিকে আর্জেন্টিনার জার্সিতে ছিলেন সমালোচনার কেন্দ্রে। ক্লাবের হয়ে একের পর এক ব্যক্তিগত ও দলীয় সাফল্য পেলেও দেশের হয়ে শিরোপা জিততে না পারায় আর্জেন্টিনার মানুষের কাছে একসময় চক্ষুশূল হয়ে উঠেছিলেন লিওনেল মেসি। সেই দুঃখ আর অভিমানে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরও নিয়েছিলেন তিনি। তবে অবসর ভেঙে ফিরে আসার পর যেন নতুন এক মেসির জন্ম হয়। একের পর এক রেকর্ড গড়ে আর্জেন্টিনাকে এনে দেন শিরোপা। শেষ পর্যন্ত ২০২২ কাতার বিশ্বকাপ জিতে পূর্ণ করেন আজন্ম স্বপ্ন। ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ১৮ বছর বয়সী মেসির। কিন্তু অভিষেকটা ছিল দুঃস্বপ্নের। বদলি হিসেবে মাঠে নামার মাত্র ৪৪ সেকেন্ডের মধ্যে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ২০০৬ বিশ্বকাপে সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসেবে বিশ্বকাপে অভিষেক করেন মেসি।আরও পড়ুন,অভিযোগের পর এসেক্সের হয়ে আর মাঠে নামেননি রবিনসার্বিয়ার বিপক্ষে ৬-০ গোলের জয়ে করেন বিশ্বকাপের প্রথম গোল। ২০০৮ সালে নাইজেরিয়াকে হারিয়ে অলিম্পিকের স্বর্ণপদক জেতেন তিনি। এরপর আসে হতাশার সময়। ২০১০ বিশ্বকাপ ও ২০১১ কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। ২০১৪ বিশ্বকাপে দলকে ফাইনালে তুললেও জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়। এরপর ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনালেও ব্যর্থ হয় আর্জেন্টিনা। টানা ফাইনাল হারের পর ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। কিন্তু ২০১৮ বিশ্বকাপের আগে ফিরে আসেন জাতীয় দলে। ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনার ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটান। এরপর ২০২২ কাতার বিশ্বকাপ। ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। মেসি জেতেন গোল্ডেন বল। ২০২৪ সালে আবারও কোপা আমেরিকার শিরোপা জিতে আন্তর্জাতিক ফুটবলে নিজের উত্তরাধিকার আরও সমৃদ্ধ করেন।

২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি মেসির

চার ওভার পিছিয়ে ভারত জরিমানা ২০ শতাংশ

তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। নিউ চন্ডিগড়ে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় ভারতের খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ এবং ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।ম্যাচে নির্ধারিত সময়ের তুলনায় ভারত চার ওভার কম বল করেছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ছিল দুই ওভার। অপরাধের মাত্রা বিবেচনায় নিয়ে দুই দলের জন্য ভিন্ন অঙ্কের জরিমানা নির্ধারণ করা হয়েছে।তবে জরিমানার এই ঘটনা ম্যাচের উত্তেজনাকে ছাপিয়ে যায়নি। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হেরে আগেই সিরিজ খুইয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।আরও পড়ুন,মেসির ঝুলিতে এবার সম্মানসূচক ডক্টরেট শেষ ম্যাচে অবশ্য দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় ক্যারিবীয় দল।ভারতের দেওয়া ৩৫১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শাই হোপের ব্যাটিংয়ের ওপর ভর করে পাঁচ উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্য দিয়ে সিরিজের শেষ ম্যাচটি নিজেদের করে নেয় তারা।তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে ভারত সিরিজ নিশ্চিত করেছিল। শেষ ম্যাচে জয় পেলেও ওয়েস্ট ইন্ডিজের সামনে এখন নতুন চ্যালেঞ্জ টি-টোয়েন্টি সিরিজ।আগামী ৬ অক্টোবর লখনউতে শুরু হবে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডেতে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে ওয়েস্ট ইন্ডিজের। অন্যদিকে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে ভারত।

 চার ওভার পিছিয়ে ভারত জরিমানা ২০ শতাংশ

স্প্যানিশ ক্লাব এলদেনসের মালিক হলেন লিওনেল মেসি

স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসে মালিকানা অর্জনের প্রক্রিয়া শেষ করেছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ক্লাবটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, মেসি ক্লাবটি অধিগ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে শত বছরের বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, ক্রীড়া ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব লিও মেসির মালিক হিসেবে স্প্যানিশ পেশাদার ফুটবলে আগমন ক্লাবটির ক্রীড়াগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদি প্রকল্পের সূচনা করেছে।বর্তমানে এলদেনসের মালিকানা কলম্বিয়ান বিনিয়োগ গ্রুপ গ্রুপো টিএইচের হাতে রয়েছে। প্রতিষ্ঠানটির কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও ক্লাব রয়েছে। তবে মেসির অধিগ্রহণের চুক্তিটি স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।এলদেনসে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে বার্সেলোনা শহরের পঞ্চম বিভাগের দল কর্নেলার মালিকানা কিনেছেন আর্জেন্টাইন এই তারকা। আড়ও পড়ুন,মেসির ঝুলিতে এবার সম্মানসূচক ডক্টরেটচলতি বছরের শুরুতে কর্নেলার মালিকানা নেন তিনি।এটি মেসির প্রথম কোনো পেশাদার ফুটবল ক্লাবে বিনিয়োগ। কর্নেলা বর্তমানে আধা-পেশাদার পর্যায়ে রয়েছে। দুই ক্লাবের মধ্যে তিন বিভাগের ব্যবধান থাকায় একই মালিকানার কারণে তাৎক্ষণিক কোনো প্রতিযোগিতাগত জটিলতার আশঙ্কা কম।১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে ক্লাবের ইতিহাসের বেশিরভাগ সময় স্পেনের শীর্ষ দুই বিভাগের বাইরে কেটেছে। ২০২৩ সালে দীর্ঘ ৫৯ বছর পর দলটি দ্বিতীয় বিভাগে উন্নীত হয়। তবে ২০২৫ সালে অবনমিত হয়ে বর্তমানে তৃতীয় বিভাগে খেলছে এলদেনসে।এলদা শহরের ৫ হাজার ৭৭৬ আসনের নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচ খেলে ক্লাবটি। মেসির মালিকানায় এখন ক্লাবটির ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে কী ধরনের পরিবর্তন আসে, সেটিই দেখার বিষয়।

স্প্যানিশ ক্লাব এলদেনসের মালিক হলেন লিওনেল মেসি

মেসির ঝুলিতে এবার সম্মানসূচক ডক্টরেট

লিওনেল মেসির বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে যুক্ত হচ্ছে নতুন এক অনন্য অধ্যায়। আর্জেন্টিনার বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় মেসিকে তাদের সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি ডক্টর হোনরিস কউসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।বুধবার বিশ্ববিদ্যালয়টির উচ্চ পর্ষদ সর্বসম্মতিক্রমে এই সম্মাননা দেওয়ার প্রস্তাব অনুমোদন করে। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচের আগে তাঁকে এই সম্মাননা দেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবে মেসির দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি তাঁর অধ্যবসায়, বিনয়, কাজের ক্ষেত্রে নৈতিক আচরণ এবং আর্জেন্টিনা জাতীয় দলের প্রতিনিধিত্বের প্রতি অঙ্গীকারের কথা তুলে ধরা হয়েছে।আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনও উঠে এসেছে প্রস্তাবে। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর ২০২২ সালে ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপ এবং ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপা জেতেন তিনি।বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের রেক্টর রিকার্দা গেলপি বলেন,আড়ও পড়ুন,সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে চার পরিবর্তন, মাঠে বাংলাদেশপরিসংখ্যান ও ক্রীড়াবিদ হিসেবে অর্জনের বাইরেও একজন বিনয়ী ও অদম্য মানুষ হিসেবে মেসিকে সম্মান জানাতে চায় বিশ্ববিদ্যালয়। তাঁর ভাষ্য অনুযায়ী, মেসি আর্জেন্টিনার জনসংস্কৃতি ও জাতীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতীক ও দূত।বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এমিলিয়ানো ইয়াকোবিত্তি বলেন, এই সম্মানসূচক ডক্টরেট শুধু মেসির ফুটবল ক্যারিয়ারকে স্বীকৃতি দেওয়ার বিষয় নয়, বরং আর্জেন্টাইন সমাজের পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধার প্রকাশ।গত আগস্টে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। তবে ঘরের মাঠে তাঁকে বিদায় জানানোর জন্য আরও একটি ম্যাচ খেলার অনুরোধ জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সেই অনুরোধে রাজি হন তিনি।আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার তিনটি প্রীতি ম্যাচের শেষ ম্যাচে জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন ৩৯ বছর বয়সী মেসি। বলিভিয়ার বিপক্ষে ৪–০ গোলের জয়ের ম্যাচে তিনি ছিলেন না। আগামী রোববার ভোরে বুরকিনা ফাসোর বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচেও খেলবেন না তিনি।এরপর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে মেসির দীর্ঘ অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। আর সেই বিদায়ের মুহূর্তের আগেই বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি পেতে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবলের এই কিংবদন্তি।

মেসির ঝুলিতে এবার সম্মানসূচক ডক্টরেট

রোনালদোকে ঘিরে পর্তুগালে গুঞ্জন, কোচ জর্জ জেসুসের সঙ্গে কী ঘটছে?

ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগাল দলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উয়েফা নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ২–১ গোলের জয়ের ম্যাচে বেঞ্চে বসেছিলেন পর্তুগিজ তারকা। দীর্ঘ ১৮ বছর পর জাতীয় দলের কোনো ম্যাচে মাঠে নামতে না পারার ঘটনা ঘটে তাঁর ক্ষেত্রে।ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে মাঠে গিয়ে জয় উদ্‌যাপনও করেননি রোনালদো। বেঞ্চ থেকেই সরাসরি ড্রেসিংরুমে চলে যান তিনি। এ কারণে তাঁর মন খারাপ বা দলের সঙ্গে কোনো ভুল–বোঝাবুঝি হয়েছে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়।এর মধ্যেই ডেনমার্ক ম্যাচের প্রস্তুতিতে আরও কিছু ঘটনা সেই আলোচনাকে বাড়িয়ে দিয়েছে। পর্তুগাল বর্তমানে সুইডেনের মালমোতে অনুশীলন করছে। সংবাদমাধ্যম ‘এ বোয়া’র তথ্য অনুযায়ী, দলীয় অনুশীলন শুরুর প্রায় আধা ঘণ্টা আগে রোনালদো মাঠে গেলেও কিছুক্ষণ পর সেখান থেকে চলে যান। স্টেডিয়ামের জিমের সরঞ্জাম পছন্দ না হওয়ায় তিনি হোটেলে ফিরে সেখানে অনুশীলন করেন বলে জানা গেছে।পর্তুগাল ফুটবল ফেডারেশনের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, অনুশীলনের আগে কোচ জর্জ জেসুস পুরো দলের সঙ্গে সেশনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। আড়ও পড়ুন,দেশভাগের পর প্রথমবার ব্রহ্মপুত্র নৌপথে ভারত থেকে বাংলাদেশে পণ্য আসছেসে কারণেই রোনালদো দলের সঙ্গে স্টেডিয়ামে গিয়েছিলেন।নরওয়ে ম্যাচের পর রোনালদোর সঙ্গে এ বিষয়ে কথা বলার কথা জানিয়েছিলেন কোচ জেসুস। পরবর্তীতে মালমোর স্টেডিয়ামে রোনালদোর সঙ্গে তাঁকে কথা বলতে দেখা গেছে। একই সময়ে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কা তাঁর নির্ধারিত কর্মসূচি বাতিল করে কোপেনহেগেনে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।তবে রোনালদো ও কোচের মধ্যে সরাসরি বিরোধের কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ হয়নি। পর্তুগাল ফুটবল ফেডারেশনও তাঁর কোনো চোটের কথা জানায়নি।নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে রোনালদো বদলি খেলোয়াড়দের সঙ্গে স্বাভাবিক অনুশীলনেও অংশ নেননি। স্টেডিয়ামের জিমে অনুশীলন করেছিলেন তিনি। অন্যদিকে, ম্যাচের পর কোচ জেসুস জানিয়েছিলেন, রোনালদোকে দ্বিতীয়ার্ধে মাঠে নামানোর পরিকল্পনা ছিল। কিন্তু ম্যাচের পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।এখন সবার নজর ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের পরবর্তী ম্যাচে। সেখানে রোনালদো মূল একাদশে থাকবেন কি না, মাঠে নামবেন কি না এবং দলের অনুশীলনে তাঁর অংশগ্রহণ কেমন হয়—এসবই আলোচনার কেন্দ্রে রয়েছে।

রোনালদোকে ঘিরে পর্তুগালে গুঞ্জন, কোচ জর্জ জেসুসের সঙ্গে কী ঘটছে?

নিজেকে বাদ দিয়ে আল্টিমেট ওয়ানডে একাদশ সাজালেন কোহলি

ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলির ব্যাটিং নিয়ে নতুন করে বলার খুব বেশি কিছু নেই। এই সংস্করণে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড তাঁর দখলে। তবে নিজেকে বিশ্বের ‘আল্টিমেট’ ওয়ানডে ব্যাটসম্যান হিসেবে বেছে না নিয়ে শট অনুযায়ী সাতজন কিংবদন্তি ক্রিকেটারকে বেছে নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলিকে শট ধরে ধরে তাঁর পছন্দের ‘আল্টিমেট ওয়ানডে ব্যাটসম্যান’ নির্বাচন করতে বলা হয়। সেখানে নিজের পাশাপাশি মহেন্দ্র সিং ধোনিকেও কোনো বিভাগে রাখেননি তিনি।স্ট্রেট ড্রাইভের জন্য কোহলির পছন্দ ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এই শটের সৌন্দর্য ও নিখুঁততার কারণে টেন্ডুলকারকে বেছে নিতে তাঁর কোনো দ্বিধা ছিল না।কাভার ড্রাইভের ক্ষেত্রে কোহলির পছন্দ শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। নিজের ক্যারিয়ারে দুর্দান্ত কাভার ড্রাইভের জন্য পরিচিত হলেও কোহলি এ শটে সাঙ্গাকারাকেই এগিয়ে রেখেছেন।ফ্লিক শটের জন্য ভারতের আরেক কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে বেছে নিয়েছেন কোহলি। কবজির ব্যবহারে অসাধারণ ব্যাটিংয়ের জন্য পরিচিত দ্রাবিড়ের এই শট কোহলির পছন্দের তালিকায় জায়গা পেয়েছে।কাট শটের ক্ষেত্রে কোহলির পছন্দ ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। ওয়ানডেতে দ্রুত রান তোলার সময় স্কয়ার কাট ছিল শেবাগের অন্যতম কার্যকর শট।আড়ও পড়ুন,সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে চার পরিবর্তন, মাঠে বাংলাদেশসুইপ শটের জন্য কোহলি বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ম্যাথু হেইডেনকে। কিছুটা সময় নিয়ে সিদ্ধান্ত জানানোর পর হেইডেনের নাম বলেন তিনি।ছক্কার জন্য অবশ্য কোহলির সিদ্ধান্ত ছিল তাৎক্ষণিক। এই বিভাগে তাঁর পছন্দ ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিস গেইল। গেইলের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে দীর্ঘ সময় সতীর্থ ছিলেন কোহলি। খুব কাছ থেকে গেইলের শক্তিশালী ব্যাটিং দেখার সুযোগ পেয়েছেন তিনি।সবশেষে রানিং বিটুইন দ্য উইকেটের জন্য বড় চমক দিয়েছেন কোহলি। এই বিভাগে মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে নিজের সাবেক বেঙ্গালুরু সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু এবি ডি ভিলিয়ার্সকে বেছে নিয়েছেন তিনি।এভাবেই স্ট্রেট ড্রাইভে শচীন টেন্ডুলকার, কাভার ড্রাইভে কুমার সাঙ্গাকারা, ফ্লিকে রাহুল দ্রাবিড়, কাটে বীরেন্দর শেবাগ, সুইপে ম্যাথু হেইডেন, ছক্কায় ক্রিস গেইল এবং রানিং বিটুইন দ্য উইকেটে এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে নিজের পছন্দের ‘আল্টিমেট’ ওয়ানডে ব্যাটসম্যানের রূপরেখা তৈরি করেছেন কোহলিi

নিজেকে বাদ দিয়ে আল্টিমেট ওয়ানডে একাদশ সাজালেন কোহলি

সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে চার পরিবর্তন, মাঠে বাংলাদেশ

লয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে FIFA ASEAN Cup-এর অভিযান শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হয়েছে ম্যাচটি।গ্রুপ ‘এ’-তে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হারার পর পরের ধাপে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ ও সিঙ্গাপুর—দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল। ফলে এই ম্যাচে দুই দলের জন্যই পয়েন্ট সংগ্রহ গুরুত্বপূর্ণ ছিল।সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে চারটি পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। মালয়েশিয়া ম্যাচে শুরু থেকে খেলা সোহেল রানা ও শাকিল আহাদ তপু এবার একাদশে নেই। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ও জিদান ইউসুফ।আড়ও পড়ুন,অভিযোগের পর এসেক্সের হয়ে আর মাঠে নামেননি রবিনএ ছাড়া ফাহমিদুল ইসলামের পরিবর্তে একাদশে এসেছেন শেখ মোরসালিন। ইংল্যান্ডপ্রবাসী ফারহান আলী ওয়াহিদের জায়গায় সুযোগ পেয়েছেন সুকি ইতোফুসা।মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের রক্ষণভাগ বেশ কিছু সমস্যায় পড়েছিল। ওই ম্যাচে আরিফ আইমান দুটি গোল করেন এবং বার্গসন দা সিলভা করেন আরেকটি গোল। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।সিঙ্গাপুরও নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল। ফলে দ্বিতীয় ম্যাচে দুই দলই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে। FIFA-এর ম্যাচ-পূর্ব প্রতিবেদনে বলা হয়, এই ম্যাচে পরাজিত দলের পরবর্তী পর্বে এগিয়ে যাওয়ার আশা শেষ হয়ে যাবে।

সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে চার পরিবর্তন, মাঠে বাংলাদেশ

এশিয়ান গেমসে চাইনিজ তাইপের কাছে বাংলাদেশের হার

এশিয়ান গেমসে নারী হকির গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েও হারের মুখ দেখেছে বাংলাদেশ। এগিয়ে থেকেও চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।রোববার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় চাইনিজ তাইপেকে। প্রথম কোয়ার্টারে ইউ-টিং হোয়াংয়ের ফিল্ড গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।তবে পিছিয়ে পড়ে দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে দারুণ পারফরম্যান্স দেখান বাংলাদেশের কনা আক্তার। পরপর দুটি গোল করে দলকে এগিয়ে দেন তিনি। তার জোড়া গোলে ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।বিরতির পর ম্যাচে সমতা ফেরাতে আক্রমণের ধার বাড়ায় চাইনিজ তাইপে। তৃতীয় কোয়ার্টারের ৪৫ মিনিটে ইউ-চিউ ওয়াং গোল করে ম্যাচে ২-২ সমতা ফেরান। এরপর শেষ কোয়ার্টারে জয়ের জন্য দুই দলই আক্রমণ চালাতে থাকে।আড়ও পড়ুন,ফুটবল ছেড়ে NFL-এ ‘কিকার’ হতে চান হ্যারি কেইনম্যাচের শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোলের সুযোগ পায় চাইনিজ তাইপে। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন ইউ-টিং হোয়াং। তার গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় চাইনিজ তাইপে এবং শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে।গ্রুপ পর্বের পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের মেয়েদের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। পাঁচ ম্যাচে চারটি পরাজয় ও একটি ড্র নিয়ে গ্রুপে পঞ্চম অবস্থানে থেকে পর্ব শেষ করেছে বাংলাদেশ।এর আগে শক্তিশালী চীনের কাছে ১৩-০ গোলে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর মালয়েশিয়ার কাছে ৩-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে পরাজিত হয় লাল-সবুজের দল।গ্রুপ পর্বে বাংলাদেশের একমাত্র পয়েন্ট আসে কাজাখস্তানের বিপক্ষে। ওই ম্যাচে ৩-৩ গোলে ড্র করে বাংলাদেশ।অন্যদিকে পাঁচ ম্যাচের সবকটিতে জয় নিয়ে ১৫ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের শীর্ষে রয়েছে চীন। চাইনিজ তাইপের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশ জয়ের সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত সেটি ধরে রাখতে পারেনি।

এশিয়ান গেমসে চাইনিজ তাইপের কাছে বাংলাদেশের হার

মেসির বিদায়ের আগেই স্কালোনির চুক্তি নবায়নে আলোচনা

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আবারও মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। চলতি আন্তর্জাতিক সূচিতে তিনটি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। তবে এই সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসির বিদায়ী ম্যাচ। ৬ অক্টোবর বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন মেসি।মেসির বিদায়ের আবহের মধ্যেই আর্জেন্টিনা সমর্থকদের জন্য এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ খবর। কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন। তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। তবে সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে তাঁর সম্মতির খবর পাওয়া গেছে।আড়ও পড়ুন,অভিযোগের পর এসেক্সের হয়ে আর মাঠে নামেননি রবিনআর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের আনুষ্ঠানিক মাধ্যমে সভাপতি ক্লদিও তাপিয়া ও কোচ লিওনেল স্কালোনির একটি ছবি প্রকাশ করে জানিয়েছে তাদের মধ্যে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা শুরু হয়েছে।প্রকাশিত তথ্য অনুযায়ী নতুন চুক্তির মেয়াদ ২০২৮ সালের কোপা আমেরিকা পর্যন্ত হতে পারে। পাশাপাশি ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত স্কালোনির সঙ্গে চুক্তি বাড়ানোর সুযোগও রাখা হতে পারে। তবে এখনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হয়নি।স্কালোনির অধীনে আর্জেন্টিনা ২০২২ সালের বিশ্বকাপ জয় করে। এর আগে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকাতেও শিরোপা জেতে দলটি। ফলে তাঁর অধীনে আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যই চুক্তি নবায়নের আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।এদিকে মেসির জাতীয় দল থেকে বিদায়ের পর আর্জেন্টিনা দলে নতুন প্রজন্মকে আরও বেশি সুযোগ দেওয়ার বিষয়টিও সামনে আসছে। ফলে মেসির শেষ ম্যাচের পাশাপাশি স্কালোনির ভবিষ্যৎ নিয়েও ফুটবলপ্রেমীদের আগ্রহ তৈরি হয়েছে।চুক্তি নবায়নের আলোচনা সফল হলে মেসি-পরবর্তী আর্জেন্টিনা দলকেও স্কালোনির নেতৃত্বেই নতুন করে সাজানোর সুযোগ তৈরি হবে।

মেসির বিদায়ের আগেই স্কালোনির চুক্তি নবায়নে আলোচনা

এশিয়ান গেমসে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ মালয়েশিয়া

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে। শেষ আটের লড়াইয়ে লিটন দাসের দল মুখোমুখি হবে মালয়েশিয়ার। বৃষ্টির কারণে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মালয়েশিয়া।নিশিনে আজ মালয়েশিয়া ওমানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টির কারণে ম্যাচে টসও করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়।এর ফলে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে মালয়েশিয়া। দুই পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে হংকং। আর এক পয়েন্ট পাওয়া ওমানকে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই।কোয়ার্টার ফাইনালে হংকংয়ের প্রতিপক্ষ পাকিস্তান। অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে শেষ আটে উঠেছে নেপাল ও আফগানিস্তান। এই গ্রুপে নেপাল ও জাপানের ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে স্বাগতিক জাপানকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে।গ্রুপের শীর্ষ দল নেপাল কোয়ার্টার ফাইনালে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। আর আফগানিস্তানের প্রতিপক্ষ ভারত। আইসিসি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা ও পাকিস্তান।আড়ও পড়ুন,আগামী সোমবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই। বাংলাদেশ সময় সকাল ৬টায় প্রথম কোয়ার্টার ফাইনালে পাকিস্তান খেলবে হংকংয়ের বিপক্ষে। একই দিন বেলা ১১টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত।বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হবে মঙ্গলবার বেলা ১১টায়। একই দিনে সকাল ৬টায় মুখোমুখি হবে নেপাল ও শ্রীলঙ্কা।বাংলাদেশ ও মালয়েশিয়া আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে। ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে সেই ম্যাচে মালয়েশিয়াকে মাত্র ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।সম্প্রতি মালয়েশিয়া বাংলাদেশ সফরে এসে বাংলাদেশের হাই পারফরম্যান্স দলের বিপক্ষেও সিরিজ খেলেছে। এবার এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে আবা

এশিয়ান গেমসে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ মালয়েশিয়া

শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার সঙ্গে হার এড়াল ব্রাজিল

বিশ্বকাপের হতাশা কাটিয়ে নতুন যুগের সূচনায় জয় পাওয়া হলো না ব্রাজিলের। কার্লো আনচেলত্তির অধীনে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।শুক্রবার কুইন্সল্যান্ডের টাউন্সভিলের কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই সুযোগ তৈরি করে অস্ট্রেলিয়া। ব্রাজিলও পাল্টা আক্রমণে বেশ কয়েকবার স্বাগতিকদের রক্ষণে চাপ তৈরি করে। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।বিরতির আগে এস্তেভাও ও এনদ্রিকের সমন্বয়ে পাওয়া আক্রমণ থেকে গোল করেছিল ব্রাজিল। কিন্তু অস্ট্রেলিয়ার অধিনায়ক সুটারের ওপর ব্রুনো গিমারাইসের ফাউল ধরা পড়ায় গোলটি বাতিল হয়ে যায়।দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ব্রাজিল। রাফিনিয়ার ক্রস থেকে ভিনিসিয়ুস জুনিয়র সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। আরও পড়ুন,শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয়এরপর রাফিনিয়ার একটি শটও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।এরপর ম্যাচের ৬৯ মিনিটে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। নেস্তরি ইরানকুন্ডার সরাসরি ফ্রি-কিক থেকে নেওয়া শটের গতিপথ বুঝতে ব্যর্থ হন ব্রাজিলের গোলরক্ষক উগো সুজা। তার ভুলে বল জালে জড়িয়ে যায়। ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।গোল হজমের পর একের পর এক পরিবর্তন আনেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ভিনিসিয়ুস জুনিয়র এনদ্রিক ও এস্তেভাওকে তুলে নতুন খেলোয়াড় মাঠে নামানো হয়। কিন্তু অস্ট্রেলিয়ার জমাট রক্ষণ ভাঙতে পারছিল না ব্রাজিল।নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পরও এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আসে নাটকীয় সমতা। রাফিনিয়ার কর্নার থেকে উঠে এসে শক্তিশালী হেডে গোল করেন রায়ান। তার গোলে ১-১ সমতায় ফেরে ব্রাজিল।শেষ পর্যন্ত ওই স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ। ফলে আনচেলত্তির অধীনে নতুন অধ্যায়ের প্রথম ম্যাচে জয় না পেলেও হার এড়িয়েছে ব্রাজিল।বিশ্বকাপের পর এটিই ছিল দুই দলের প্রথম মুখোমুখি লড়াই। আগামী মঙ্গলবার আবারও মাঠে নামবে ব্রাজিল ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে দুই দলের দ্বিতীয় প্রীতি ম্যাচ।

শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার সঙ্গে হার এড়াল ব্রাজিল

রোনালদোর হতাশার রাতে জয় পেল পর্তুগাল

বিশ্বকাপ পরবর্তী প্রথম ম্যাচেই হতাশায় ডুবলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সাতটি শট নিয়ে পাঁচটিই লক্ষ্যভ্রষ্ট করলেন তিনি। দ্বিতীয়ার্ধে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে অধিনায়কের এমন অফ-ডে সত্ত্বেও জয়বঞ্চিত হয়নি পর্তুগাল। জোয়াও ফেলিক্সের একমাত্র গোলে ওয়েলসকে ১-০ ব্যবধানে হারিয়ে উয়েফা নেশনস লিগে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে লিসবনে ঘরের মাঠে ওয়েলসকে আতিথ্য দেয় পর্তুগাল। ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল স্বাগতিকরা। ৬০ শতাংশের বেশি পজেশনের পাশাপাশি মোট ২৩টি শট নেয় তারা। এর মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে। বিপরীতে ওয়েলস মাত্র পাঁচটি শট নিতে পারে এবং সেগুলোর কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি।ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিলেন রোনালদো। জোয়াও ফেলিক্সের থ্রু পাস থেকে পাওয়া প্রথম সুযোগেই গোলের চেষ্টা করেন তিনি। তবে ডি-বক্স থেকে নেওয়া তার কোনাকুনি শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আরও একটি শট নেন পর্তুগিজ অধিনায়ক। সেটিও প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়।২২ মিনিটে ম্যাচের প্রথম ও শেষ গোলটি আসে জোয়াও ফেলিক্সের পা থেকে। বক্সের বাইরে থেকে তার নেওয়া জোরালো নিচু শট ওয়েলসের এক খেলোয়াড়ের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। জাতীয় দলের হয়ে এটি ফেলিক্সের ৫৮ ম্যাচে ১৩তম গোল।বিরতির পর রোনালদোর সামনে আসে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগগুলোর একটি। রুবেন নেভেস ছয় গজ বক্সের সামনে দুর্দান্ত একটি ক্রস বাড়ালে ওয়েলসের গোলরক্ষক একদিকে সরে যান। ফলে সামনে ছিল প্রায় ফাঁকা গোলপোস্ট। কিন্তু অবিশ্বাস্যভাবে রোনালদোর পায়ে লেগে বল ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। নিজের এমন মিসে হতাশা প্রকাশ করেন ৪১ বছর বয়সী এই তারকা।আড়ও পড়ুন,অভিযোগের পর এসেক্সের হয়ে আর মাঠে নামেননি রবিনএরপর আরও একবার গোলের দেখা পেয়েছিলেন রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের থ্রু পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান তিনি। কিন্তু ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়। পরে আরও একটি দুর্বল শট নিলেও সেটি সহজেই নিয়ন্ত্রণে নেন ওয়েলসের গোলরক্ষক।৬৭ মিনিটে রোনালদোকে মাঠ থেকে তুলে নেন কোচ জর্জ জেসুস। মাঠ ছাড়ার সময় তার মুখে ছিল হতাশার ছাপ। তবে গ্যালারিতে থাকা পর্তুগালের সমর্থকরা তাকে শুভকামনা জানান।শেষদিকে ওয়েলস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আক্রমণে তেমন ধার দেখাতে পারেনি। ৭৩ মিনিটে তারা একটি শট নেয় যা লক্ষ্যে রাখতে পারেনি। এর পরের মিনিটেই তাদের আরেকটি প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে আসে। সেটি জালে ঢুকলে ম্যাচের চিত্র বদলে যেতে পারত।শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জোয়াও ফেলিক্সের ২২ মিনিটের গোলই হয়ে থাকে ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্ত। রোনালদোর হতাশার রাত হলেও পর্তুগাল ১-০ ব্যবধানের জয় দিয়ে নেশনস লিগের নতুন আসর শুরু করেছে।

রোনালদোর হতাশার রাতে জয় পেল পর্তুগাল

রাফিনহাকে পেতে ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড

প্রতিবেদন অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিক রাফিনহাকে দলের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখতে চান। এ কারণেই তাকে দলে পেতে বড় ধরনের আর্থিক প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে ক্লাবটি।রাফিনহাকে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের একজন বানানোর পরিকল্পনা করছে ইউনাইটেড। এমনকি ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ডের চেয়েও বেশি সাপ্তাহিক বেতন দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।তবে রাফিনহাকে বার্সেলোনা থেকে বের করে আনা সহজ হবে না। কাতালান ক্লাবটির সঙ্গে তার অবস্থান এবং বর্তমান ফর্ম বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে। একই সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার বিষয়টিও সম্ভাব্য এই মেগা চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রাফিনহাকে পেতে ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড

অভিযোগের পর এসেক্সের হয়ে আর মাঠে নামেননি রবিন

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। ২৪ বছর বয়সী এই ক্রিকেটার ইংল্যান্ডের এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। অভিযোগের ঘটনায় তাকে আগামী ৯ অক্টোবর লন্ডনের ক্রাউন কোর্টে হাজির হতে বলা হয়েছে।মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী ওয়ালথাম ফরেস্টের কুইন্স রোডের বাসিন্দা রবিন দাসের বিরুদ্ধে ২৩ জুলাই ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়। এর আগে ২০২৪ সালের ৩০ মার্চ লন্ডনের ব্রিক্সটনে এক নারীকে ধর্ষণের অভিযোগের তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।চলতি বছরের জুলাইয়ে অভিযোগ আনার পর থেকে ক্রিকেট মাঠের বাইরে রয়েছেন রবিন। সর্বশেষ ২১ জুলাই ওয়ানডে কাপে এসেক্সের হয়ে খেলেছিলেন তিনি। ওই ম্যাচে তার ব্যাট থেকে আসে ২৯ রান। এর দুই দিন পর তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং এরপর আর এসেক্সের হয়ে মাঠে নামেননি তিনি।আড়ও পড়ুন,ফুটবল ছেড়ে NFL-এ ‘কিকার’ হতে চান হ্যারি কেইনকাউন্টি ক্রিকেটে রবিনের এখন পর্যন্ত ৯টি প্রথম শ্রেণির ও ২৯টি লিস্ট এ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০২০ সালে এসেক্সের হয়ে তার অভিষেক হয়। ২০২৩ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও ঢাকা ডমিনেটর্সের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন তিনি।রবিনের পারিবারিক শিকড় বাংলাদেশের সুনামগঞ্জে। তার বাবা মৃদুল কান্তি দাস সুনামগঞ্জের নাগরিক। তবে রবিনের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডের লেটনস্টোনে।অভিযোগের বিষয়ে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব জানিয়েছে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ একজন পুরুষ খেলোয়াড় ক্লাবের কার্যক্রমের বাইরে সংঘটিত একটি ঘটনার কারণে আদালতে হাজির হয়েছেন। ক্লাবের পক্ষ থেকে এর বেশি বিস্তারিত জানানো হয়নি।উল্লেখ্য অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। আদালতের বিচারিক প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা ও

অভিযোগের পর এসেক্সের হয়ে আর মাঠে নামেননি রবিন