স্বাগতিক বাংলাদেশের অভিযানও শুরু হবে একই দিনে। প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ১১ নভেম্বর গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।এবারের সাফে ছয় দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কা। আর ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান ও মালদ্বীপ।ভারত-পাকিস্তানের সঙ্গে মালদ্বীপ থাকায় ‘বি’ গ্রুপকেই এবারের আসরের কঠিন গ্রুপ হিসেবে দেখছেন অনেকে। ২০২৩ সালের আসরে গ্রুপ পর্বে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছিল ভারত। এবার ঢাকার মাঠে দুই দলের লড়াই ঘিরে থাকছে বাড়তি উত্তেজনা।সাফে সবচেয়ে সফল দল ভারত।
আড়ও পড়ুন,সেঞ্চুরি নেই তবু ২ হাজার ৪৬০ রান নতুন বিশ্বরেকর্ড
এখন পর্যন্ত নয়বার শিরোপা জিতেছে তারা। মালদ্বীপের ঘরে গেছে দুটি শিরোপা। আফগানিস্তান ও শ্রীলঙ্কা একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্যও এসেছে ঘরের মাঠে। ২০০৩ সালে প্রথম ও এখন পর্যন্ত একমাত্রবার সাফ চ্যাম্পিয়ন হয়েছিল লাল-সবুজের দল। সর্বশেষ আসরে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবার নিজেদের মাঠে সেই সাফল্যকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য স্বাগতিকদের।তবে টুর্নামেন্টের দল ও সূচি নিয়ে এখনো রয়েছে কিছুটা অনিশ্চয়তা। ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপালের অংশগ্রহণ এখনো চূড়ান্ত হয়নি। ৪ নভেম্বরের মধ্যে নেপালের অংশগ্রহণ নিশ্চিত হলে সংশোধিত সূচি প্রকাশ করা হবে।বর্তমান পরিকল্পনা অনুযায়ী, দুই গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর হবে শেষ চারের দুটি ম্যাচ। আর ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে ঢাকায় পর্দা নামবে সাফ চ্যাম্পিয়নশিপের পঞ্চদশ আসরের।
মতামত