রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

আইসিসিবিতে আবারও জমছে গাড়ির বাজার

ক্রাইম এক্সপ্রেস
ক্রাইম এক্সপ্রেস

আইসিসিবিতে আবারও জমছে গাড়ির বাজার
জমছে গাড়ির বাজার

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা বা আইসিসিবিতে শুক্রবার তৃতীয় সপ্তাহের মতো বসছে ‘সুপার সেল কার বাজার’। প্রথম ও দ্বিতীয় সপ্তাহে ক্রেতা ও বিক্রেতাদের ব্যাপক সাড়ার পর নিয়মিত আয়োজনের অংশ হিসেবে শুক্রবার সকাল ১০টা থেকে আবারও বসবে এই গাড়ি কেনাবেচার আসর।এখানে ক্রেতারা কোনো ধরনের ঝক্কিঝামেলা ছাড়াই নিজেদের পছন্দের গাড়ি কিংবা মোটরবাইক কেনার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি নিজেদের ব্যবহৃত গাড়ি বা বাইকও উপযুক্ত দামে বিক্রি করতে পারছেন।গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ‘সুপার সেল কার বাজার’। আয়োজকদের ঘোষণা অনুযায়ী এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিত বসবে এই আয়োজন।কার বাজারে থাকছে নতুন পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ির পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের মোটরবাইক এবং ইউটিলিটি ভেহিকলের সমাহার। ফলে একই জায়গায় বিভিন্ন ধরনের যানবাহন দেখার পাশাপাশি পছন্দ ও বাজেট অনুযায়ী তুলনা করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।উদ্যোক্তারা বলছেন, বাংলাদেশের অটোমোবাইল বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একটি নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। 

আড়ও পড়ুন,নিম্নস্তরের ১০ শলাকা সিগারেটের দাম বেড়ে ৬৫ টাকা

সেই চাহিদা পূরণে ‘সুপার সেল কার বাজার’ সময়োপযোগী উদ্যোগ হিসেবে কাজ করছে।তাদের মতে, এই আয়োজনের মাধ্যমে ক্রেতারা এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন সম্পর্কে জানার এবং তুলনা করার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে নিজেদের গাড়ি বা যানবাহন উপস্থাপন করতে পারছেন।আয়োজকদের প্রত্যাশা, ব্যস্ত নগরজীবনে গাড়ি কেনাবেচার প্রক্রিয়াকে আরও সহজ ও স্বস্তিদায়ক করে তুলবে এই উদ্যোগ। ক্রেতাদের আগ্রহ থাকায় প্রতি শুক্রবার এই আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

বিষয় : বাজার গাড়ি আইসিসিবি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আইসিসিবিতে আবারও জমছে গাড়ির বাজার

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
আইসিসিবিতে আবারও জমছে গাড়ির বাজার
0:00 0:00
1.0x