রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

খেলাপি ঋণ আদায় ও ক্যাশলেস লেনদেন বাড়াতে রূপালী ব্যাংকের জোর

খেলাপি ঋণ আদায়

দেশের কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে সিএমএসএমইসহ বিভিন্ন খাতে অন্তত ২০ শতাংশ ঋণ প্রবাহ বাড়ানোর নির্দেশ দিয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। পাশাপাশি খেলাপি ঋণ আদায় জোরদার এবং ক্যাশলেস লেনদেন বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।বরিশালে অনুষ্ঠিত রূপালী ব্যাংকের বিভাগীয় ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।শুক্রবার বরিশালের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ সভায় ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত বরিশাল বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ। সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাহমুদপর্যালোচনা সভায় ব্যবস্থাপনা পরিচালক বলেন, দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সিএমএসএমইসহ বিভিন্ন খাতে ঋণ প্রবাহ বাড়াতে হবে। এ জন্য অন্তত ২০ শতাংশ ঋণ প্রবাহ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।একই সঙ্গে খেলাপি ঋণ আদায় জোরদার, আমানত সংগ্রহ এবং ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশনা দেওয়া হয়।

আড়ও পড়ুন,নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের নতুন বাস

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে রূপালী ক্যাশ, রূপালী ই-ব্যাংকিং এবং বাংলা কিউআ ব্যবহার করে লেনদেন বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।বিশেষ অতিথি ঝুঁকিভিত্তিক সম্পদ কমাতে সঠিকভাবে ক্রেডিট রেটিং সম্পন্ন, সিবিএস ডাটাবেজে যোগ্য জামানতের সঠিক মূল্য ইনপুট এবং যথাযথ নিয়মে সিআইবি রিপোর্ট করার নির্দেশনা দেন।সভাপতির বক্তব্যে বরিশাল বিভাগের ১৮০ দিনের কর্মসূচিতে সুদবিহীন ও স্বল্প সুদবাহী আমানত সংগ্রহ, হিসাব খোলা, বাংলা কিউআর অনবোর্ডিং, বৈদেশিক রেমিট্যান্স আহরণ এবং শ্রেণীকৃত ঋণ আদায়ে অগ্রগতির কথা তুলে ধরা হয়।বছরের বাকি সময়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সার্বিক ব্যবসায়িক কার্যক্রমে সাফল্য অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন কর্মকর্তারা।সভায় বরিশাল বিভাগের বিভিন্ন জোনের জোনাল ম্যানেজার, বিভাগীয় ও জোনাল কার্যালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন শাখা ও উপশাখার প্রধানরা উপস্থিত ছিলেন।

বিষয় : ঋণ রূপালী ব্যাংক খেলাপি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

খেলাপি ঋণ আদায় ও ক্যাশলেস লেনদেন বাড়াতে রূপালী ব্যাংকের জোর

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x