রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

অপ্রতিম হত্যা: ১২ ঘণ্টায় চার গ্রেপ্তার, দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাস

১২ ঘণ্টায় চার গ্রেপ্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি জানান, অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর ১২ ঘণ্টার মধ্যে চারজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রথমে তিনজন এবং পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে তিনি জানান। তবে মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া এখনো চলমান।মন্ত্রী বলেন, অপ্রতিমের সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয়, ওঠাবসা ও বন্ধুত্বের সম্পর্ক ছিল। তাদের বয়স নিহত অপ্রতিমের চেয়ে আনুমানিক ৫ থেকে ১০ বছর বেশি বলে জানান তিনি।হত্যাকাণ্ডের সময় অপ্রতিমের কাছে থাকা মুঠোফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে।

আড়ও পড়ুন,হিমবাহ গলে বাড়ছে বাংলাদেশের বন্যার ঝুঁকি

 এসব আলামতের ফরেনসিক বিশ্লেষণ চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে ঘটনাটির পারিপার্শ্বিক তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে।অপ্রতিম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি পল্লবীতে শিশু হত্যার একটি মামলার উদাহরণ টেনে বলেন, একইভাবে এ মামলার তদন্তও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।অপরাধের পেছনে মাদক ও জুয়ার সংশ্লিষ্টতা অনেক ক্ষেত্রে দেখা যায় উল্লেখ করে মন্ত্রী বলেন, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে স্কুল পর্যায়ে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও মোটিভেশনাল কার্যক্রম বাড়াতে হবে।একই সঙ্গে অপরাধ সংঘটনের পর দ্রুত তদন্তের পাশাপাশি বিচার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।অপ্রতিম হত্যাকাণ্ডে এখন তদন্তের পরবর্তী ধাপ এবং সংগৃহীত আলামতের ফরেনসিক প্রতিবেদনের দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্টরা।

বিষয় : হত্যাকাণ্ড তদন্ত প্রতিবেদন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিম হত্যা: ১২ ঘণ্টায় চার গ্রেপ্তার, দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাস

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x