ম্যাকলমোরকে ঘিরে বিতর্কের মধ্যেই গাজা ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে মুখ খুলেছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। ফিলাডেলফিয়ায় নিজের কনসার্টে শিরান বলেন, গাজায় যা ঘটছে তা ‘বিপর্যয়কর, অযৌক্তিক ও অসমানুপাতিক’। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নেতৃত্বে চালানো হামলাকে তিনি ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন। ম্যাকলমোরকে তাঁর ‘লুপ ট্যুর’ থেকে বাদ দেওয়ার ঘটনায় দুঃখও প্রকাশ করেন শিরান।ফিলাডেলফিয়ার মঞ্চে এবার আর শুধু গান নয়—ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়েও কথা বললেন এড শিরান।তিনি বলেন, ক্যারিয়ারে নিজেকে কোনো রাজনৈতিক ভাষ্যকার হিসেবে দেখতে চাননি। তাঁর কনসার্ট হওয়া উচিত ঐক্য ও মানবতার জায়গা। কিন্তু গাজার পরিস্থিতিকে তিনি একটি মানবিক সংকট হিসেবে দেখছেন এবং এ বিষয়ে নিজের অনুভূতি আর গোপন রাখতে পারছেন না।
আড়ও পড়ুন,তারকা দম্পতির ঘরে নতুন মুখ, পুত্রসন্তানের মা হলেন সোহিনী
এড শিরান: ‘গাজায় যা ঘটছে, তা বিপর্যয়কর ও অসমানুপাতিক’শিরান বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নেতৃত্বে চালানো হামলা ছিল ভয়াবহ এবং তা ইহুদি জনগোষ্ঠীর দীর্ঘদিনের যন্ত্রণাকে আরও গভীর করেছে। একই সঙ্গে গাজায় বেসামরিক মানুষ ও শিশুদের প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের মাত্রা তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে বলে জানান তিনি। পশ্চিম তীরে পদ্ধতিগত অবিচারের অভিযোগও উপেক্ষা করা যায় না বলে মন্তব্য করেন শিরান।
মতামত