শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

লাপোর্তা চাননি মেসি বার্সেলোনায় ফিরুক দাবি জাভির

মেসি বার্সেলোনায় ফিরুক দাবি জাভির

লিওনেল মেসি ও বার্সেলোনা—ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত জুটি। ২০২১ সালে চোখের জলে ক্যাম্প ন্যু ছাড়ার পর থেকেই বার্সেলোনায় মেসির প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা ছিল।বিশেষ করে ২০২৩ সালে সেই গুঞ্জন আরও জোরালো হয়। কিন্তু শেষ পর্যন্ত মেসির আর বার্সেলোনায় ফেরা হয়নি।এবার সেই প্রত্যাবর্তন কেন বাস্তবায়িত হয়নি—এ নিয়ে নতুন দাবি করেছেন বার্সেলোনার সাবেক কোচ ও মেসির সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজ।এক সাক্ষাৎকারে জাভি দাবি করেছেন, মেসি বার্সেলোনায় ফিরতে অত্যন্ত আগ্রহী ছিলেন। তিনিও মেসিকে ফেরানোর পক্ষে ছিলেন এবং প্রায় চার মাস ধরে মেসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন।জাভির ভাষ্য অনুযায়ী, কোচিং স্টাফ ও খেলোয়াড়রাও মেসির প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে প্রস্তুত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা মেসিকে পুনরায় দলে নিতে চাননি। জাভির দাবি, সভাপতির সিদ্ধান্তেই পুরো প্রক্রিয়া থেমে যায়।জাভি আরও বলেন, 

আড়ও পড়ুন,প্রথমবার আসিয়ান কাপে বাংলাদেশ ফুটবল দল জাকার্তায়

মেসি নিজেও অনেক আশা নিয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু বাতিল হয়ে যাওয়ায় একটি স্বপ্নের অধ্যায় আর বাস্তবে রূপ নেয়নি।এদিকে মেসি গত ৩১ আগস্ট আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে বিদায়ী উপস্থিতির জন্য তাকে দলে ডাকা হয়েছে।জাভির মতে, মেসি এখন জাতীয় দলের অধ্যায় শেষ করার বিষয়টি মেনে নিয়েছেন। তবে বার্সেলোনায় তার প্রত্যাবর্তনের যে সম্ভাবনা একসময় তৈরি হয়েছিল, সেটি আর বাস্তবে রূপ নেয়নি।

বিষয় : মেসি ফিরুক বার্সেলোনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

লাপোর্তা চাননি মেসি বার্সেলোনায় ফিরুক দাবি জাভির

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x