স্মার্টফোন ব্যবহারে স্থায়িত্ব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে বাংলাদেশের বাজারে নতুন মডেলের ফোন এনেছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। নতুন এই ডিভাইসটির নাম ‘স্পার্ক ৫০সি’।টেকনোর দাবি, দৈনন্দিন ব্যবহারে ফোনটির স্থায়িত্ব বাড়ানোর দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ডিভাইসটিতে রয়েছে এমন সুরক্ষা ব্যবস্থা, যাতে প্রায় ১ দশমিক ৭ মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও ফোনটি সুরক্ষিত থাকার নিশ্চয়তা দেওয়া হয়েছে।পানির সুরক্ষার পাশাপাশি ফোনটিতে রয়েছে ‘আন্ডারওয়াটার ফটোগ্রাফি’ সুবিধা। অর্থাৎ পানির নিচেও ছবি তোলার জন্য বিশেষ ফিচার ব্যবহার করা যাবে।ডিসপ্লের ক্ষেত্রে স্পার্ক ৫০সি-তে ব্যবহার করা হয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির উচ্চ রিফ্রেশ রেটের পর্দা। ফোনটির প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১।ব্যাটারির দিক থেকেও ফোনটিতে রাখা হয়েছে বড় ধারণক্ষমতা। এতে রয়েছে ৫ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফলে দীর্ঘ সময় ফোন ব্যবহারের সুবিধা পাওয়ার কথা জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।শব্দের মান উন্নত করার জন্য ফোনটিতে রয়েছে ডুয়াল স্পিকার। পাশাপাশি দুর্বল নেটওয়ার্ক পরিস্থিতিতেও যোগাযোগের সুবিধা বাড়াতে বিশেষ সিগন্যাল বুস্টিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
আড়ও পড়ুন,আন্তর্জাতিক বাজারে কমল রুপা প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দাম
ছবি তোলার জন্য ফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। আর সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে পরিচালিত। এর সঙ্গে যুক্ত করা হয়েছে বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা। কথা বলার সময় আশপাশের শব্দ কমানো, ভাষা অনুবাদ এবং লেখালেখিতে সহায়তার মতো বিভিন্ন এআই ফিচার রয়েছে এতে।বাংলাদেশের বাজারে ফোনটি ৪ জিবি র্যামের দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে। তবে সফটওয়্যারভিত্তিক সম্প্রসারণের মাধ্যমে র্যাম সর্বোচ্চ ১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৯৯৯ টাকা। আর ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ২৩ হাজার ৯৯৯ টাকা।দেশের সব অনুমোদিত বিক্রয়কেন্দ্রে ইতোমধ্যে টেকনো স্পার্ক ৫০সি বিক্রি শুরু হয়েছে। ফলে স্থায়িত্ব বড় ব্যাটারি এবং এআই সুবিধাকে গুরুত্ব দেওয়া ব্যবহারকারীদের জন্য নতুন এই ফোনটি দেশের বাজারে আরেকটি বিকল্প হিসেবে যুক্ত হলো।
মতামত