শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

আউটসোর্সিং সেবায় বড় পরিবর্তন বেসরকারি প্রতিষ্ঠান বাদ

বেসরকারি প্রতিষ্ঠান বাদ

সরকারি কাজে গতি বাড়ানো এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ব্যয় কমানোর লক্ষ্য নিয়ে ‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা ২০২৫’-এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা সংশোধন করেছে সরকার। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৩ শাখা থেকে সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী নতুন করে আউটসোর্সিং সেবা নেওয়ার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মী বা সেবা নেওয়ার সুযোগ থাকছে না।

নতুন ব্যবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ বা দপ্তর সরকারি ক্রয়প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি ব্যক্তির কাছ থেকে প্রয়োজনীয় সেবা নিতে পারবে। একই সঙ্গে অর্থ বিভাগ অনুমোদিত কোনো বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকেও আউটসোর্সিং সেবা নেওয়া যাবে। ফলে নতুন করে সেবা কেনার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানকে সেবা সরবরাহকারী হিসেবে যুক্ত করার সুযোগ বন্ধ করা হয়েছে।

সংশোধিত নীতিমালায় ‘সেবা সরবরাহকারী’র সংজ্ঞাতেও পরিবর্তন আনা হয়েছে। এখন আউটসোর্সিংয়ের জন্য নির্ধারিত সেবা দেওয়ার উদ্দেশ্যে সেবা ক্রয়কারীর সঙ্গে চুক্তিবদ্ধ বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠানকে সেবা সরবরাহকারী হিসেবে গণ্য করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ যে কমিটি গঠন করবে সেটিই ‘আউটসোর্সিং সেবা পরিবীক্ষণ কমিটি’ হিসেবে দায়িত্ব পালন করবে।

সেবাকর্মীদের ছুটি প্রশিক্ষণ শৃঙ্খলা এবং অন্যান্য বিষয় সেবা ক্রয়কারী ও সেবা সরবরাহকারী বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। অন্যদিকে সেবাকর্মীদের নিয়োগ পদোন্নতি নিরাপত্তা কল্যাণ ও ব্যবস্থাপনার মতো প্রশাসনিক বিষয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ দপ্তর বা প্রতিষ্ঠানের অধীনে থাকবে।

আড়ও পড়ুন,বিশ্ববাজারে কমেছে সোনার দাম

সেবাকর্মী পরিবর্তনের ক্ষেত্রেও নতুন নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সেবা ক্রয়কারীর অনুমোদন ছাড়া কোনো সেবাকর্মী পরিবর্তন করা যাবে না। তবে কাজে অবহেলা অসদাচরণ বা এ ধরনের সুনির্দিষ্ট কারণে কর্মী পরিবর্তনের প্রয়োজন হলে আউটসোর্সিং সেবা পরিবীক্ষণ কমিটির সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া যাবে। পাশাপাশি যে নির্দিষ্ট সেবার জন্য চুক্তি করা হয়েছে সেই কাজের বাইরে সেবাকর্মীকে অন্য কোনো কাজে নিয়োজিত করা যাবে না।

পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। সংশোধিত বিধান অনুযায়ী চুক্তিভুক্ত সেবার বিপরীতে সেবাকর্মীর নিজ নামীয় ব্যাংক হিসাব অথবা ব্যক্তিগত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি অর্থ পরিশোধ করতে হবে। এতে পারিশ্রমিক প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

এ ছাড়া চুক্তির শর্ত ভঙ্গ হলে ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে। সেবা ক্রয়কারী প্রতিষ্ঠান এবং সেবা সরবরাহকারী বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তির মধ্যে চুক্তির শর্ত ভঙ্গ হলে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস ২০০৮ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে সংশোধিত আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর ফলে নতুন করে সরকারি আউটসোর্সিং সেবা গ্রহণের ক্ষেত্রে সরাসরি ব্যক্তি অথবা অনুমোদিত বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা নেওয়ার কাঠামো কার্যকর হলো।

বিষয় : পরিবর্তন আউটসোর্সিং

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

আউটসোর্সিং সেবায় বড় পরিবর্তন বেসরকারি প্রতিষ্ঠান বাদ

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x