শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার সঙ্গে হার এড়াল ব্রাজিল

বিশ্বকাপের হতাশা কাটিয়ে নতুন যুগের সূচনায় জয় পাওয়া হলো না ব্রাজিলের। কার্লো আনচেলত্তির অধীনে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।শুক্রবার কুইন্সল্যান্ডের টাউন্সভিলের কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই সুযোগ তৈরি করে অস্ট্রেলিয়া। ব্রাজিলও পাল্টা আক্রমণে বেশ কয়েকবার স্বাগতিকদের রক্ষণে চাপ তৈরি করে। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।বিরতির আগে এস্তেভাও ও এনদ্রিকের সমন্বয়ে পাওয়া আক্রমণ থেকে গোল করেছিল ব্রাজিল। কিন্তু অস্ট্রেলিয়ার অধিনায়ক সুটারের ওপর ব্রুনো গিমারাইসের ফাউল ধরা পড়ায় গোলটি বাতিল হয়ে যায়।দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ব্রাজিল। রাফিনিয়ার ক্রস থেকে ভিনিসিয়ুস জুনিয়র সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। 

আরও পড়ুন,শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয়

এরপর রাফিনিয়ার একটি শটও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।এরপর ম্যাচের ৬৯ মিনিটে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। নেস্তরি ইরানকুন্ডার সরাসরি ফ্রি-কিক থেকে নেওয়া শটের গতিপথ বুঝতে ব্যর্থ হন ব্রাজিলের গোলরক্ষক উগো সুজা। তার ভুলে বল জালে জড়িয়ে যায়। ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।গোল হজমের পর একের পর এক পরিবর্তন আনেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ভিনিসিয়ুস জুনিয়র এনদ্রিক ও এস্তেভাওকে তুলে নতুন খেলোয়াড় মাঠে নামানো হয়। কিন্তু অস্ট্রেলিয়ার জমাট রক্ষণ ভাঙতে পারছিল না ব্রাজিল।নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পরও এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আসে নাটকীয় সমতা। রাফিনিয়ার কর্নার থেকে উঠে এসে শক্তিশালী হেডে গোল করেন রায়ান। তার গোলে ১-১ সমতায় ফেরে ব্রাজিল।শেষ পর্যন্ত ওই স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ। ফলে আনচেলত্তির অধীনে নতুন অধ্যায়ের প্রথম ম্যাচে জয় না পেলেও হার এড়িয়েছে ব্রাজিল।বিশ্বকাপের পর এটিই ছিল দুই দলের প্রথম মুখোমুখি লড়াই। আগামী মঙ্গলবার আবারও মাঠে নামবে ব্রাজিল ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে দুই দলের দ্বিতীয় প্রীতি ম্যাচ।

বিষয় : অস্ট্রেলিয়ার সঙ্গে এড়াল ব্রাজিল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার সঙ্গে হার এড়াল ব্রাজিল

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x