শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

মরিয়ম আক্তারের মৃত্যু মামলা: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার গাড়িচালক ওবায়দুরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুর পৌনে ৩টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত বাদীপক্ষের আপসনামা ও আসামিপক্ষের জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে এমপি গাজী নজরুল ইসলামের জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী মাহবুবুর রহমান। এ সময় আসামিপক্ষের আইনজীবী বলেন, বাদীপক্ষ আপসনামা দিয়েছে এবং এমপি নজরুল অসুস্থ। এসব বিবেচনায় তার জামিন মঞ্জুরের আবেদন করা হয়। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। আইনজীবী হারুন অর রশিদ আদালতে বলেন, মামলাটি অনাপসযোগ্য ধারায় হওয়ায় আপসের সুযোগ নেই। 

আরও পড়ুন,ঢাকার গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিসে পদায়নে লটারি

মামলার তদন্ত এখনো চলমান। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তিনি আরও বলেন, আপসনামায় আব্দুল হামিদের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। তাকে ও বাদীকে আটক করার আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষের দাবি, বাদী এ মামলায় কেবল সংবাদদাতা হিসেবে রয়েছেন এবং এ ধরনের মামলায় বাদীও আসামি হতে পারেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী বলেন, বাদীপক্ষ জামিনে আপত্তি করছে না এবং তদন্তেও কোনো আপত্তি জানানো হয়নি। এমপি নজরুলের স্ত্রী জামিন পেয়েছেন উল্লেখ করে তাকেও জামিন দেওয়ার আবেদন করা হয়। দুই পক্ষের শুনানি শেষে আদালত এমপি গাজী নজরুল ইসলাম ও তার গাড়িচালক ওবায়দুরের জামিন আবেদন নামঞ্জুর করেন।

বিষয় : মৃত্যু এমপি মরিয়ম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মরিয়ম আক্তারের মৃত্যু মামলা: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x