শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

ন্যাশনাল ওলামা সামিটে নতুন কমিটি ঘোষণা

ক্রাইম এক্সপ্রেস
ক্রাইম এক্সপ্রেস

ন্যাশনাল ওলামা সামিটে নতুন কমিটি ঘোষণা
ন্যাশনাল ওলামা

জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠন কার্যক্রমে ওলামায়ে কেরামকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছেন, রাষ্ট্র পুনর্গঠন কার্যক্রমে উলামাদের উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয়নি। তাই দেশের ভবিষ্যৎ বিনির্মাণে সরকারকে ওলামায়ে কেরামের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিতে হবে। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ন্যাশনাল ওলামা সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ডেঙ্গু ও হামে শত শত মানুষের মৃত্যু হলেও সরকারের মধ্যে কার্যকর তৎপরতা দেখা যাচ্ছে না। জনদুর্ভোগ লাঘবের ক্ষেত্রেও সরকারের উদাসীনতা লক্ষণীয়। 

আরও পড়ুন,পানি সংকটে ভারত-বাংলাদেশকে সমান দায় নেওয়ার দাবি

একের পর এক পণ্যের দাম বাড়িয়ে সংকটের বোঝা সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, সরকারকে সমস্যার গভীরে গিয়ে সমাধানের উদ্যোগ নিতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং মানুষের দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। রাষ্ট্র পরিচালনায় জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান তিনি। চরমোনাই পীরের বক্তব্য শেষে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে কেন্দ্রীয় সভাপতি হয়েছেন মুফতি মিজানুর রহমান সাঈদ। জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আ ফ ম খালিদ হোসাইন। সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি রেজাউল করীম আবরার এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি শামসুদ্দোহা আশরাফী। ন্যাশনাল ওলামা সামিটে রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের ভূমিকা, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বিষয় : ঘোষণা কমিটি ন্যাশনাল ওলামা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ন্যাশনাল ওলামা সামিটে নতুন কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
ন্যাশনাল ওলামা সামিটে নতুন কমিটি ঘোষণা
0:00 0:00
1.0x