শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

২১ ও ১৮ ক্যারেট সোনার দামও নির্ধারণ করল বাজুস

সোনার দামও নির্ধারণ করল বাজুস

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস জানিয়েছে, শুক্রবার ৯ অক্টোবর সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। এর আগে সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। বৃহস্পতিবার এই দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। 

আরও পড়ুন,বিশ্বায়নের নতুন বাস্তবতা বিদেশি নির্ভরতা কমানোর প্রতিযোগিতায় দেশগুলো

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা। বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬০ বার দাম বাড়ানো হয়েছে এবং ৬২ বার কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল। সোনার দামে এই নতুন সমন্বয়ের ফলে ক্রেতাদের এখন আগের তুলনায় বেশি অর্থ খরচ করতে হবে। বিশেষ করে বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানের জন্য স্বর্ণালংকার কেনার পরিকল্পনা করছেন, এমন ক্রেতাদের ওপর বাড়তি দামের প্রভাব পড়তে পারে।

বিষয় : সোনা বাজুস ক্যারেট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

২১ ও ১৮ ক্যারেট সোনার দামও নির্ধারণ করল বাজুস

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x