শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

টেসলা-স্পেসএক্সের শেয়ারে দরপতন, কমল মাস্কের সম্পদ

কমল মাস্কের সম্পদ

মাত্র চার দিনের ব্যবধানে আবারও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা এক লাখ কোটি ডলারের সম্পদের মালিক হওয়ার মর্যাদা হারিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তাঁর মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারের দাম কমে যাওয়ায় সম্পদে বড় ধরনের ধাক্কা লেগেছে। ফোর্বস ম্যাগাজিনের হিসাব অনুযায়ী, এক দিনেই তাঁর সম্পদ কমেছে প্রায় ৩ হাজার ৬৩০ কোটি ডলার। ফোর্বসের তথ্য অনুযায়ী, বুধবার বাংলাদেশ সময় বেলা ২টা ৪৫ মিনিটে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৯৭ হাজার ৪ কোটি ডলারে। স্পেসএক্সের শেয়ারের দাম ৩ শতাংশের বেশি কমে যাওয়ায় তাঁর সম্পদ কমেছে প্রায় ২ দশমিক ৮ শতাংশ। এদিকে তাঁর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারেও দরপতন হয়েছে। মাস্কের মোট সম্পদের বড় অংশ নির্ভর করে স্পেসএক্স ও টেসলায় তাঁর মালিকানাধীন শেয়ারের ওপর। গত আগস্টে নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া নথি অনুযায়ী, স্পেসএক্সে তাঁর মালিকানা ৪৮ দশমিক ৪ শতাংশ। 

আরোও পড়ুন,স্বপ্নের ফ্ল্যাট কেনার আগে আইনি ও আর্থিক সতর্কতা

অন্যদিকে টেসলায় তাঁর অংশীদারত্ব প্রায় ১১ শতাংশ। দুটি প্রতিষ্ঠানেরই প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি। এর আগে গত জুনে স্পেসএক্সের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হন মাস্ক। তবে পরবর্তী সময়ে শেয়ারের দামে পতন হলে সেই মর্যাদা হারান তিনি। এরপর কয়েক মাস ধরে তাঁর সম্পদ এক লাখ কোটি ডলারের আশপাশে ওঠানামা করছে। গত সপ্তাহের শেষ দিকে টেসলা ও স্পেসএক্সের শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বাড়লে চার দিন আগে আবারও ট্রিলিয়নিয়ারের মর্যাদা ফিরে পান মাস্ক। কিন্তু মঙ্গলবারের দরপতনে সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। এদিকে প্রযুক্তি খাতেও দেখা গেছে বিক্রির চাপ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে ব্যবহৃত চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমেছে। এশিয়ার বাজারে দক্ষিণ কোরিয়ার এসকে হাইনিক্স ও স্যামসাং এবং তাইওয়ানের টিএসএমসির শেয়ারে উল্লেখযোগ্য দরপতন হয়। যুক্তরাষ্ট্রে এনভিডিয়া, ব্রডকম ও ইন্টেলের শেয়ারেও নিম্নমুখী প্রবণতা দেখা যায়। একই দিনে যুক্তরাষ্ট্রের প্রধান তিন শেয়ারসূচক ডাও জোন্স, এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাকও কমেছে। প্রযুক্তি খাতের এই দরপতনের প্রভাবে জাপানের সফটব্যাংকের প্রধান নির্বাহী মাসায়োশি সনের সম্পদ কমেছে প্রায় ৫৫০ কোটি ডলার।

বিষয় : কমল দরপতন সম্পদ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

টেসলা-স্পেসএক্সের শেয়ারে দরপতন, কমল মাস্কের সম্পদ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x