শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

৬৪ বছর ধরে মিষ্টির স্বাদে মুগ্ধ পটিয়ার আদর্শ মিষ্টি ভান্ডার

স্বাদে মুগ্ধ পটিয়ার আদর্শ মিষ্টি ভান্ডার

৬৪ বছরের ঐতিহ্য আর মিষ্টির অনন্য স্বাদে ক্রেতাদের আকর্ষণ ধরে রেখেছে চট্টগ্রামের পটিয়ার আদর্শ মিষ্টি ভান্ডার। সময়ের পরিবর্তনে হাটের স্থান বদলেছে, বদলেছে ক্রেতাদের আনাগোনাও। তবে বদলায়নি এই দোকানের মিষ্টির প্রতি মানুষের ভালোবাসা। ছানার মিষ্টি থেকে শুরু করে রসগোল্লা, ল্যাংচা, জিলাপি ও নিমকি হরেক পদের স্বাদ নিতে প্রতিদিনই এখানে ভিড় করেন মিষ্টিপ্রেমীরা। দোকানে প্রবেশ করতেই নাকে আসে মিষ্টির মনমাতানো ঘ্রাণ। সামনের আলমারিতে সাজানো থাকে লাড্ডু, নারকেলের নাড়ু, ল্যাংচা, জিলাপি ও নিমকি। বড় গামলায় রসে ডুবে থাকে রসগোল্লা। ছোট্ট দোকানটির ভেতরে রয়েছে বসে মিষ্টি খাওয়ার ব্যবস্থা। আর পেছনেই মিষ্টি তৈরির কারখানা। দোকানের সাজসজ্জা সাদামাটা হলেও ক্রেতাদের উপস্থিতিতে সব সময় প্রাণবন্ত থাকে পরিবেশ। কেউ বসে মিষ্টি খাচ্ছেন, কেউ আবার পরিবারের সদস্যদের জন্য পছন্দের মিষ্টি প্যাকেট করে নিয়ে যাচ্ছেন। এখানকার ছানার মিষ্টির স্বাদে মুগ্ধ ক্রেতা মোহাম্মদ আলী। মিষ্টি খেতে খেতেই তিনি জানান, 

আরোও পড়ুন,সুদ জরিমানা ছাড়াই ২৫ অক্টোবর পর্যন্ত ভ্যাট রিটার্ন

এ দোকানের ছানার মিষ্টি অত্যন্ত সুস্বাদু। তুলতুলে মিষ্টি মুখে দিলেই গলে যায়। এক-দুটি খেয়ে তৃপ্তি মেটে না। শুধু ছানার মিষ্টিই নয়, এখানকার নিমকির স্বাদও অন্য রকম বলে জানান তিনি। দোকানের এক পাশে বসে ক্রেতাদের আসা-যাওয়া দেখছিলেন অমল দত্ত। ছয় দশকেরও বেশি সময় ধরে এই দোকানকে ঘিরেই তাঁর কর্মজীবন। প্রতিদিন পরিচিত-অপরিচিত নানা মানুষের আনাগোনা দেখেই কেটে যাচ্ছে তাঁর দিন। আদর্শ মিষ্টি ভান্ডারের যাত্রা শুরু হয় ৬৪ বছর আগে। দোকানটি প্রতিষ্ঠা করেন অমল দত্তের বাবা হরিমোহন দত্ত। সে সময় পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনের বটগাছের নিচে বসত থানার হাট। হাটের দিন ক্রেতাদের ভিড়ে ব্যস্ত সময় পার করতে হতো দোকানটিকে। পুরোনো দিনের স্মৃতিচারণা করে অমল দত্ত জানান, হাট বসার সময় ক্রেতাদের সামলাতে হিমশিম খেতে হতো। পরে হাটের স্থান পরিবর্তন হলে ক্রেতাদের ভিড় কিছুটা কমে আসে। তবু দীর্ঘদিনের ঐতিহ্য, পরিচিত স্বাদ আর ক্রেতাদের আস্থাকে সঙ্গী করে টিকে আছে পটিয়ার আদর্শ মিষ্টি ভান্ডার। ছয় দশকের বেশি সময় ধরে এই দোকান শুধু মিষ্টি বিক্রির জায়গা নয়, বরং স্থানীয় মানুষের স্মৃতি ও ভালোবাসারও একটি অংশ হয়ে রয়েছে।

বিষয় : মিষ্টি মুগ্ধ ভান্ডার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৬৪ বছর ধরে মিষ্টির স্বাদে মুগ্ধ পটিয়ার আদর্শ মিষ্টি ভান্ডার

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x