রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

৩৭ টিকিটের ৩৫টিই কিনল সিনেমার টিম

ক্রাইম এক্সপ্রেস
ক্রাইম এক্সপ্রেস

৩৭ টিকিটের ৩৫টিই কিনল সিনেমার টিম
৩৭ টিকিটের ৩৫টিই কিনল সিনেমার টিম

উৎসবের আমেজেও প্রেক্ষাগৃহে দর্শকখরা। নতুন মুক্তি পাওয়া ‘স্নেহের বন্ধন’ ও ‘কাটপিস’ সিনেমা দুটি দর্শক টানতে ব্যর্থ হচ্ছে বলে জানা গেছে। রাজধানীর কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে ছবি দুটির টিকিট বিক্রির চিত্রে উঠে এসেছে হতাশাজনক পরিস্থিতি। প্রেক্ষাগৃহটির প্রতিষ্ঠাতা মির্জা আবদুল খালেক জানান, মুক্তির প্রথম দিন সিনেমা দুটির একাধিক প্রদর্শনীতে কোনো দর্শকই ছিলেন না। শনিবার সন্ধ্যার আগ পর্যন্ত ছবি দুটির দুটি প্রদর্শনীতে একটি টিকিটও বিক্রি হয়নি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সন্ধ্যার একটি শোতে ‘স্নেহের বন্ধন’ সিনেমার ৩৭টি টিকিট বিক্রি হয়। তবে এর মধ্যে ৩৫টি টিকিট কিনেছেন সিনেমাটির নিজস্ব টিমের সদস্যরা। সাধারণ দর্শক ছিলেন মাত্র দুজন। অন্যদিকে, একই দিনে ‘কাটপিস’ সিনেমার টিকিট বিক্রি হয়েছে মাত্র আটটি। সিনেমা মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন চলচ্চিত্রসংশ্লিষ্ট পেজে ছবিগুলো নিয়ে নানা প্রচারণামূলক দাবি দেখা গেছে। কোথাও বলা হয়েছে, সিনেমা দেখে দর্শক আবেগাপ্লুত হয়ে প্রেক্ষাগৃহ থেকে বের হচ্ছেন।

আরও পড়ুন,হর্ষদীপের সঙ্গে রণবীরের গান মুগ্ধ করল দর্শকদের

আবার কোথাও পরিবার নিয়ে দেখার মতো ছবি হিসেবেও তুলে ধরা হয়েছে। তবে এসব প্রচারণার সঙ্গে প্রেক্ষাগৃহের টিকিট বিক্রির হিসাবের মিল পাওয়া যাচ্ছে না। মির্জা আবদুল খালেকের ভাষ্য, সিনেমা চালানোর আগে পোস্টার ছাপানোসহ বিভিন্ন প্রচারণায় অর্থ ব্যয় হয়। কিন্তু দর্শক না এলে সেই উদ্যোগের সুফল পাওয়া যায় না। দর্শকশূন্য প্রদর্শনীতে বিদ্যুৎ ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার খরচসহ প্রেক্ষাগৃহের পরিচালন ব্যয়ও লোকসানের বোঝা বাড়ায়। স্নেহের বন্ধন’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী ও মৌ খান। কামরুজ্জামান পরিচালিত ছবিটির প্রযোজক শাহ আলম। মুক্তির আগে ছাদখোলা বাসে ঢাকা শহরে প্রচারণাও চালান ছবিটির অভিনয়শিল্পী ও প্রযোজক। লায়ন সিনেমাস ছাড়াও দেশের আরও ১৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। তবে সেখানেও দর্শক উপস্থিতি খুব একটা সন্তোষজনক নয় বলে জানা গেছে। একইভাবে দর্শকসংকটে রয়েছে ‘কাটপিস’ সিনেমাটিও। প্রেক্ষাগৃহমালিকের মতে, দেশের চলচ্চিত্রের দর্শক ফেরাতে মানসম্মত সিনেমা নির্মাণের পাশাপাশি কার্যকর প্রচারণা জরুরি। একই সঙ্গে সিনেমা দেখার পর দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া ও মুখে মুখে প্রচারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিষয় : টিম টিকিট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

৩৭ টিকিটের ৩৫টিই কিনল সিনেমার টিম

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
৩৭ টিকিটের ৩৫টিই কিনল সিনেমার টিম
0:00 0:00
1.0x