সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

রহস্যময় পোস্টে ভক্তদের কৌতূহল বাড়ালেন নামির

সফটওয়্যার প্রকৌশলীর পেশা ছেড়ে অভিনয়ে এসে জনপ্রিয়তা পেয়েছেন পাকিস্তানি অভিনেতা নামির খান। ‘কার্জ-ই-জান’, ‘এক অউর পাকিজা’ এবং ‘দার-ই-নাজাত’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি ছবি ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। আঙুলে সোনালি আংটি আর রহস্যময় ক্যাপশন দেখে ভক্তদের ধারণা, ব্যক্তিগত জীবনে হয়তো নতুন অধ্যায় শুরু করেছেন এই অভিনেতা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন নামির খান। ছবিতে তাঁর আঙুলে দেখা যায় সোনালি রঙের আংটি। তবে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে ছবির ক্যাপশন। সেখানে তিনি লিখেছেন, ‘বুঝে নিন, আর বিরক্ত করবেন না।’ নামিরের এই রহস্যময় মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই মনে করছেন, আংটি পরার মাধ্যমে হয়তো নিজের বাগ্‌দানের খবরই ইঙ্গিতে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন,৩৭ টিকিটের ৩৫টিই কিনল সিনেমার টিম

কয়েকজন ভক্ত তাঁকে অভিনন্দনও জানিয়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেতা। তাই তাঁর বাগ্‌দানের খবরটি এখনো নিশ্চিত নয়। বর্তমানে ‘দার-ই-নাজাত’ ধারাবাহিকে জামিল চরিত্রে অভিনয় করে আলোচনায় রয়েছেন নামির। উমেরা আহমেদের লেখা এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন সাকিব খান। এতে তাঁর বিপরীতে জারিয়াব চরিত্রে অভিনয় করছেন দুরে ফিশান সেলিম। আর আবু বকর চরিত্রে রয়েছেন শেহরিয়ার মুনাওয়ার। ২০২৩ সালে ‘মেইন’ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় নামিরের। এরপর ‘কার্জ-ই-জান’, ‘মেইন মান্টো নেহি হুঁ’ এবং ‘এক অউর পাকিজা’ ধারাবাহিকে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি। তবে অভিনয়ে আসার আগে তাঁর জীবন ছিল একেবারেই ভিন্ন। লাহোরে জন্ম ও বেড়ে ওঠা নামির সফটওয়্যার প্রকৌশলে স্নাতক সম্পন্ন করেন। পরে এক বছর এই পেশায় কাজ করে উচ্চশিক্ষার জন্য কানাডায় যান। সেখানে পড়াশোনার পাশাপাশি সফটওয়্যার প্রকৌশলী হিসেবেও কাজ করেন। এক সাক্ষাৎকারে নামির জানিয়েছিলেন, প্রযুক্তি খাতে কাজ করার সময় নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে তাঁর মনে প্রশ্ন তৈরি হয়েছিল। পরে নিজের আগ্রহ অনুসরণ করেই বিনোদনজগতে আসার সিদ্ধান্ত নেন তিনি। এখন অভিনয় দিয়ে দর্শকের মন জয় করার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় নামির খান। তবে সোনালি আংটি কি সত্যিই বাগ্‌দানের ইঙ্গিত, নাকি নিছকই রহস্যময় পোস্ট—সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে অভিনেতার আনুষ্ঠানিক ঘোষণার।

বিষয় : রহস্যময় পোস্টে কৌতূহল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

রহস্যময় পোস্টে ভক্তদের কৌতূহল বাড়ালেন নামির

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x