সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

ইশরাকের অস্ত্র হাতে নামার কারণ রাষ্ট্রের ব্যর্থতা

ইশরাকের অস্ত্র হাতে

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নিতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তাঁর দাবি, পরিস্থিতির কারণেই মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া ইশরাক হোসেনকে অস্ত্র হাতে মাঠে নামতে হয়েছে। সোমবার ১৯ অক্টোবর সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আখতার হোসেন। তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন স্থানে মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের ঘটনা ঘটছে। ইশরাক হোসেনের ঘটনাতেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা সামনে এসেছে বলে মন্তব্য করেন তিনি। আখতার হোসেনের অভিযোগ, মাদক নির্মূলে নিয়োজিত সংস্থাগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। 

আরও পড়ুন,প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিলেন ইশরাক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। সীমান্ত দিয়ে মাদক দেশে প্রবেশ করলেও তা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে দাবি করেন তিনি। এনসিপির এই নেতা আরও বলেন, শুধু ইশরাক হোসেনের পদত্যাগের মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, এমন কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। তাঁর মতে, পরিস্থিতির প্রকৃত উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সীমান্ত সুরক্ষিত করতে হবে, যাতে অবৈধ মাদক দেশে প্রবেশ করতে না পারে। ইশরাক হোসেনের পদত্যাগের পেছনের কারণ নিয়েও প্রশ্ন তোলেন আখতার হোসেন। তিনি বলেন, পদত্যাগের বিষয়টি শুধু অস্ত্র হাতে নেওয়ার ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, নাকি এর পেছনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলও রয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি আরও বলেন, লোকদেখানো পদক্ষেপ কিংবা একজন ব্যক্তির পদত্যাগের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিষয় : রাষ্ট্র ইশরাক ব্যর্থতা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ইশরাকের অস্ত্র হাতে নামার কারণ রাষ্ট্রের ব্যর্থতা

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x