দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। গত শনিবার নতুন করে দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন দর অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা।এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। নতুন এই দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এরপর এখন পর্যন্ত নতুন করে দাম সমন্বয় না হওয়ায় আজ মঙ্গলবারও একই দামে বিক্রি হচ্ছে ২২ ক্যারেটের সোনা।নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দামও বেড়েছে। এই মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা।অন্যদিকে ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছে ১ হাজার ৩০১ টাকা। নতুন দর অনুযায়ী ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা।এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দামও বাড়ানো হয়েছে। এই মানের সোনার দাম ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।অর্থাৎ নতুন দরে দেশের বাজারে সব ধরনের সোনার দামই বেড়েছে। আড়ও পড়ুন,জ্বালানি তেলের দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া বৃদ্ধি সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ফলে যারা নতুন করে সোনা কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য বর্তমান বাজারদরটি আগের তুলনায় আরও বেশি।তবে সোনার দাম আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং স্থানীয় বাজারের বিভিন্ন বিষয় বিবেচনায় সময় সময় পরিবর্তন করতে পারে। তাই গহনা কেনার আগে সর্বশেষ নির্ধারিত দর জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।
সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দূরপাল্লা ও মহানগরের বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে নতুন ভাড়ার হার নির্ধারণ করা হয়।জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব এবার পড়ল গণপরিবহনের ভাড়ায়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৪০ পয়সা।অন্যদিকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৭০ পয়সা।অর্থাৎ উভয় ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ভাড়া বাড়ানো হয়েছে ১৭ পয়সা। দূরপাল্লার বাস আগের ভাড়া: ২ টাকা ২৩ পয়সা নতুন ভাড়া: ২ টাকা ৪০ পয়সা ঢাকা ও চট্টগ্রাম মহানগরআগের ভাড়া: ২ টাকা ৫৩ পয়সানতুন ভাড়া: ২ টাকা ৭০ পয়সা এর আগে সোমবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সড়ক পরিবহন মালিক সমিতি।দূরপাল্লার বাসে ২ টাকা ২৩ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৫৩ পয়সা থেকে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব ছিল তাদের।আড়ও পড়ুন,ডিজেলের দাম বাড়ার প্রভাব: কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে বাসভাড়াএ ছাড়া ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাবও দেওয়া হয়েছিল।তবে মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে মালিক সমিতির প্রস্তাবের চেয়ে কম—কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।নতুন ভাড়ার ফলে দূরপাল্লা এবং মহানগরের যাত্রীদের যাতায়াত ব্যয় বাড়ছে। এখন নির্ধারিত নতুন ভাড়া অনুযায়ী পরিবহন মালিক ও শ্রমিকেরা ভাড়া আদায় করবেন।
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। তবে এর পেছনে মূল কারণ হিসেবে বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধির বিষয়টি রয়েছে।নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি ভালো মানের সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা। ১৮ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।এর আগে শুক্রবার সোনার দাম ছিল ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। আড়ও পড়ুন,উত্তরবঙ্গের কৃষিভিত্তিক শিল্পে ৩ হাজার কোটি টাকার প্রণোদনা১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা। অর্থাৎ নতুন সমন্বয়ে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা।সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। প্রতি ভরিতে ১১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা।দেশের বাজারে এর আগেও সোনার দামে বড় ধরনের উত্থান-পতন দেখা গেছে। চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। সেদিন একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা।পরে অবশ্য সোনার দাম কমে প্রতি ভরি ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে আসে। এরপর আবারও বাড়তে শুরু করে দাম। ফলে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং স্থানীয় বাজারের তেজাবি সোনার দামের ওপর নির্ভর করে দেশের বাজারে সোনার দামে ধারাবাহিকভাবে পরিবর্তন আসছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।