দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। তবে এর পেছনে মূল কারণ হিসেবে বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধির বিষয়টি রয়েছে।নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি ভালো মানের সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা। ১৮ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।এর আগে শুক্রবার সোনার দাম ছিল ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা।
আড়ও পড়ুন,উত্তরবঙ্গের কৃষিভিত্তিক শিল্পে ৩ হাজার কোটি টাকার প্রণোদনা
১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা। অর্থাৎ নতুন সমন্বয়ে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা।সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। প্রতি ভরিতে ১১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা।দেশের বাজারে এর আগেও সোনার দামে বড় ধরনের উত্থান-পতন দেখা গেছে। চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। সেদিন একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা।পরে অবশ্য সোনার দাম কমে প্রতি ভরি ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে আসে। এরপর আবারও বাড়তে শুরু করে দাম। ফলে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং স্থানীয় বাজারের তেজাবি সোনার দামের ওপর নির্ভর করে দেশের বাজারে সোনার দামে ধারাবাহিকভাবে পরিবর্তন আসছে।
মতামত