শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

ক্রাইম এক্সপ্রেস
ক্রাইম এক্সপ্রেস

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
আবারও বাড়ল সোনার দাম
  1. দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। গত শনিবার নতুন করে দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন দর অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা।এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। নতুন এই দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এরপর এখন পর্যন্ত নতুন করে দাম সমন্বয় না হওয়ায় আজ মঙ্গলবারও একই দামে বিক্রি হচ্ছে ২২ ক্যারেটের সোনা।নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দামও বেড়েছে। এই মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা।অন্যদিকে ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছে ১ হাজার ৩০১ টাকা। নতুন দর অনুযায়ী ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা।এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দামও বাড়ানো হয়েছে। এই মানের সোনার দাম ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।অর্থাৎ নতুন দরে দেশের বাজারে সব ধরনের সোনার দামই বেড়েছে।                                                                                   আড়ও পড়ুন,জ্বালানি তেলের দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া বৃদ্ধি                                                 সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ফলে যারা নতুন করে সোনা কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য বর্তমান বাজারদরটি আগের তুলনায় আরও বেশি।তবে সোনার দাম আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং স্থানীয় বাজারের বিভিন্ন বিষয় বিবেচনায় সময় সময় পরিবর্তন করতে পারে। তাই গহনা কেনার আগে সর্বশেষ নির্ধারিত দর জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।

বিষয় : দেশ সোনার দাম বাড়ল সোনার দাম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
0:00 0:00
1.0x